ঢাকা , সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘এই স্কুলে মুসলিমদের জায়গা নেই’: ৩০ শিক্ষার্থীকে ফিরিয়ে দিলেন কেরালার প্রধান শিক্ষিকা ইসলামী ব্যাংক থেকে টাকা তোলার হিড়িক গ্রাহকদের, ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন প্রটোকল ছাড়াই হঠাৎ আমিনবাজার-আশুলিয়া ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলা বর্তমানে বিশ্বের ১৪০টি দেশে বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে গিয়ে ‘রাজনীতির শিকার’ হচ্ছে ইরান পাকিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদদপুষ্ট ২৭ সন্ত্রাসী নিহত আমার টার্গেট ১০ হাজার কর্মী ছাঁটাই করব: একে আজাদ সৌদি আরবের বিমানঘাঁটিতে বিস্ফোরণ, দায় অস্বীকার ইরানের দেখি, বোর্ডকে বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কিনা: তামিম

দেশজুড়ে জনসম্পৃক্ততা বাড়াতে এনসিপির পদযাত্রা: জনগণের ভালোবাসায় উচ্ছ্বসিত কেন্দ্রীয় নেতারা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:২৬:২১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৮১১ বার পড়া হয়েছে

নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সারাদেশে রাজনৈতিক কর্মসূচি জোরদার করেছে। “দেশ গড়তে জুলাই পদযাত্রা” শিরোনামে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জেলায় জেলায় জনসভা ও মতবিনিময় করছেন কেন্দ্রীয় নেতারা। জনগণের প্রত্যাশা জানার পাশাপাশি ভবিষ্যতের রাজনৈতিক দিকনির্দেশনা নিয়েও কথা বলছেন তারা।

শনিবার (৫ জুলাই) এনসিপির (উত্তরাঞ্চল) মুখ্য সংগঠক সারজিস আলম ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে দেশের বিভিন্ন প্রান্তে গণসমাগম ও জনসাড়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন।

সারজিস আলম লিখেছেন, “এ যেন ভালোবাসার জনসমুদ্র, অভ্যুত্থানের স্বপ্ন পূরণের তীব্র আকাঙ্ক্ষা। জয়পুরহাট আজ আমাদের অনেক বেশি ঋণী করল। আপনাদের স্বপ্নগুলোর সাথে আপোস না করার কমিটমেন্ট দিয়ে গেলাম।”

অন্যদিকে ডা. তাসনিম জারা বলেন, “আশা সংক্রামক, দ্রুত এক থেকে অন্যের মধ্যে ছড়িয়ে পড়ে। মানুষ নতুন বাংলাদেশের আশা দেখছে। প্রতিদিন ভিড় বাড়ছেই। পথটা লম্বা, চ্যালেঞ্জ অনেক। কিন্তু মানুষ যখন জাগে, তখন ইতিহাস বদলায়।”

এর আগে এনসিপি ঘোষণা দেয়, জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মাসজুড়ে পদযাত্রা করবে তারা। সেই অনুযায়ী ১ জুলাই রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয় “জুলাই পদযাত্রা” কর্মসূচি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘এই স্কুলে মুসলিমদের জায়গা নেই’: ৩০ শিক্ষার্থীকে ফিরিয়ে দিলেন কেরালার প্রধান শিক্ষিকা

দেশজুড়ে জনসম্পৃক্ততা বাড়াতে এনসিপির পদযাত্রা: জনগণের ভালোবাসায় উচ্ছ্বসিত কেন্দ্রীয় নেতারা

আপডেট সময় ১১:২৬:২১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫