ঢাকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কিউবার পরিণতি ইরানের মতো হতে পারে— মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কবার্তা সড়ক দুর্ঘটনায় এ আর রহমানের ছেলে আমিন আহত, হাসপাতাল থেকে ছাড়পত্র সড়ক দুর্ঘটনা নিয়ে ভয়াবহ বর্ণনা দিলেন মেঘলা মুক্তা ভারতের ‘র’ প্রধানের ঢাকা সফর নিয়মিত কার্যক্রমের অংশ, জল্পনার কিছু নেই: তথ্য উপদেষ্টা সাড়ে ৫ কোটি টাকা ব্যয়ে হাসপাতাল, দুই বছরেও শুরু হয়নি চিকিৎসাসেবা সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘর পরিদর্শন করবে শিক্ষার্থীরা ইউক্রেনে ৫ লাখ সৈন্য পাঠানোর প্রস্তুতি রাশিয়ার, চালাতে পারে পারমাণবিক হামলা প্রায় ৩ বছর বন্ধ থাকার পর ফিরছে ফিলিস্তিনি ক্লাব ফুটবল অবৈধ যুদ্ধে জড়িয়ে বের হওয়ার পথ হারিয়েছেন ট্রাম্প: : মার্কিন সিনেটর শিক্ষকদের কক্ষে রেখে তালা ঝুলিয়ে দিলো ফেল করা শিক্ষার্থীরা

জয়পুরহাটে এনসিপির পথসভা: মোদি সরকারকে ‘কসাই’ আখ্যা, হাসিনাকে ফেরত পাঠানোর দাবি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৩৬৭ বার পড়া হয়েছে

জাতীয় গণমঞ্চ ও এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘কসাই’ আখ্যা দিয়ে বলেছেন, “মাঝে মাঝে আমাদের মুসলমান ভাইদের পুশ-ইন না করে খুনি হাসিনাকে ফেরত পাঠানো হোক।”

শনিবার (৫ জুলাই) বিকেলে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন তিনি। সভাটি বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আয়োজন করে এনসিপি।

হাসনাত আবদুল্লাহ বলেন, “অনেক রাজনৈতিক দল জুলাই গণঅভ্যুত্থানকে আবেগের আন্দোলন বলে এটিকে সংবিধানে জায়গা দিতে নারাজ। তারা মূলত আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে। আওয়ামী লীগের ব্যবসা এখন কারা চালায়, কে চাঁদাবাজি করে—সবই আমাদের জানা।”

সভায় সভাপতিত্ব করেন এনসিপির জয়পুরহাট জেলা সমন্বয়ক ফিরোজ আলমগীর। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “এই মুহূর্তে বিচার ও সংস্কারের মাধ্যমেই দেশে পরিবর্তন আনতে হবে।”

তিনি আরও জানান, আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ‘এক দফা’ ঘোষণার মতো এবারও ‘বিচার, সংস্কার, নতুন সংবিধান ও দেশ পুনর্গঠনের’ ইশতেহার ঘোষণা করা হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন—জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসলিম জারা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কিউবার পরিণতি ইরানের মতো হতে পারে— মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কবার্তা

জয়পুরহাটে এনসিপির পথসভা: মোদি সরকারকে ‘কসাই’ আখ্যা, হাসিনাকে ফেরত পাঠানোর দাবি

আপডেট সময় ১০:১৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫