ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত মধ্যরাতে তাসনিম জারার বিস্ফোরক স্ট্যাটাস দ্বিতীয়বার বিয়ের ৪ মাস না যেতে আবারও বিচ্ছেদ, যা বললেন স্ত্রী সাবিকুন্নাহার অস্ত্র কিংবা ছুরি নয়, রক্তভর্তি সিরিঞ্জ নিয়ে ছিনতাই গাজীপুরে পাঁচ খুন: ঘটনাস্থলে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ভয় ধরাচ্ছে নতুন হান্টাভাইরাস, যা বলছে ডব্লিউএইচও গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজপথে নামবে এনসিপি’ দেশকে ধ্বংসস্তূপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ: মির্জা ফখরুল স্কুলশিক্ষার্থী নাহিদের সন্ধান চায় পরিবার পরকীয়ার জেরে যুবককে হত্যা করে পুঁতে রাখলো মাটিতে, দম্পতি আটক

বাউফলে ফাহিহম হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩০:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৪৪৪ বার পড়া হয়েছে

জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে শিক্ষার্থী ফাহিম বয়াতী (১৯) হত্যার চার দিন পেরিয়ে গেলেও মূল আসামি শাকিল ও সোহাগকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আসামিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে সহপাঠী ও এলাকাবাসী। শনিবার (০৫জুলাই) নওমালা আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজ মাঠে এই কর্মসূচি পালিত হয়েছে।

বক্তারা জানান, নিহত ফাহিম নওমালা আব্দুর রশিদ সরদার ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। পূর্ব বিরোধের জের ধরে এবং অভিযুক্ত বখাটে শাকিলকে (১৮) “গাঁজাখোর” বলে মন্তব্য করায় ঘটেছে এই হত্যাকাণ্ডের ঘটনা। এসময় ফাহিমের বাবা জাকির হোসেনকেও কুপিয়ে জখম করা হয়৷ তিনি সংকটাপন্ন অবস্থায় বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন আছেন।

গত মঙ্গলবার (০১জুলাই) বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার বর্ডার এলাকায় ঘটনাটি ঘটে। তখন অভিযুক্ত শানু মীরকে ঘটনাস্থলেই গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। তবে হত্যাকাণ্ডের চার দিন পেরিয়ে গেলেও এখনো গ্রেফতার মূল আসামি শাকিল ও সোহাগকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

তাদের দাবি, আসামিরা এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করতে হবে এবং ফাঁসি নিশ্চিত করতে হবে। অন্যথায়, কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলেও হুশিয়ারি দিয়েছেন সহপাঠীরা।

এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, ভুক্তভোগী ও অভিযুক্ত সবাই বাউফল এলাকার বাসিন্দা হলেও হত্যাকাণ্ডের ঘটনাটি দশমিনা উপজেলা এলাকার মধ্যে পরেছে। তাই এ বিষয়ে দশমিলা থানায় মামলা হয়েছে। দশমিনা থানাকে আমরা সকল ধরনের সহযোগিতা করছি।

এদিকে দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল আলীম বলেন, মামলায় ৩জনকে আসামি করা হয়েছে। একজন আসামি গ্রেফতার আছে। মূল আসামি শাকিল ও আসামি সোহাগকে গ্রেফতারে অভিযান চলমান আছে। খুব দ্রুত তারা আইনের আওতায় চলে আসবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

বাউফলে ফাহিহম হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

আপডেট সময় ০১:৩০:৫২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫