ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান দেবে জামায়াতে ইসলামী: ডা. শফিকুর রহমান শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মাশরাফি, ‘শুভ জন্মদিন বঙ্গবন্ধু কন্যা’ প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ ঘরেই আগুন দেয়ার অভিযোগ আমার ৪০ বছরের ওকালতি ক্যারিয়ার: কাঠগড়া থেকে ক্ষোভ প্রকাশ করলেন কামরুল ইসলাম সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে সোনার আংটি ‘নতুন ধান্দা, কেউ টাকা দিবেন না’: হাসনাতের ‘গণভিক্ষা কর্মসূচি’ নিয়ে হামিম ৯৬ কার্ডের সুবিধা মিলবে এক ইউনিভার্সাল কার্ডে! সালমান মুক্তাদির ভিকটিম নাকি ভূমিদস্যুর সহযোগী: প্রশ্ন তারেক রহমানের ভারতে ৬ শতাব্দী পুরোনো মসজিদ ভাঙা ঠেকাতে রাতেও পাহারা দিচ্ছেন মুসল্লিরা মিরপুরে রাড্ডার হামলাকে ইসরায়েলি হামলার সঙ্গে তুলনা করলেন ব্যারিস্টার ‍ফুয়াদ

“প্রয়োজনে আবার শাপলা চত্বরে যাব”—ইসলামবিরোধী কার্যকলাপে হুঁশিয়ারি মামুনুল হকের

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৩৭২ বার পড়া হয়েছে

দেশে ইসলামবিরোধী কোনো কার্যকলাপ বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও হেফাজতে ইসলাম নেতা মাওলানা মামুনুল হক।

শুক্রবার (৫ জুলাই) রাজধানীর গুলশানে জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসার মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তৃতা দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের আয়োজনে অনুষ্ঠিত সভাটিতে ইসলামি আন্দোলনের বিভিন্ন প্রসঙ্গে কথা বলেন তিনি।

মামুনুল হক বলেন, “শাপলা চত্বরের শাহাদতের ভিত্তিতেই আজকের পরিবর্তনের শুরু। মোদির আগমনের সময়ের শহীদদের রক্তের ঋণ আছে আমাদের ওপর। আমরা সেই পথের ধারাবাহিকতায় চব্বিশের শাহাদত মঞ্চের ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার গঠনের সহযোগী ছিলাম।”

তিনি আরও বলেন, “নারী সংস্কারের নামে এদেশের দীর্ঘদিনের ধর্মীয় ও সামাজিক সংস্কৃতি ধ্বংসের চেষ্টা চলছে। এর বিরুদ্ধে আমরা শুরু থেকেই সরব। মানবাধিকার কমিশনের নামে ইসলামবিরোধী কোনো অপতৎপরতা মেনে নেওয়া হবে না।”

আলোচনায় মামুনুল হক সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “ইসলামকে টিকিয়ে রাখতে প্রয়োজনে আবার শাপলা চত্বরে যাব। বাংলার মাটিতে ইসলামবিরোধী কোনো কার্যক্রম বরদাশত করা হবে না।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাড্ডা ক্লিনিক পুনর্নির্মাণে ৫০ লাখ টাকা অনুদান দেবে জামায়াতে ইসলামী: ডা. শফিকুর রহমান

“প্রয়োজনে আবার শাপলা চত্বরে যাব”—ইসলামবিরোধী কার্যকলাপে হুঁশিয়ারি মামুনুল হকের

আপডেট সময় ০৮:৫৫:৩২ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫