ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নিউগিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার শহীদ হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ ভিক্টিম ভিক্টিমের মতো থাকবা, তুমি প্রতিবাদ করবা কেন: আসিফ মাহমুদ মার্কিন সেনামুক্ত ইরাককে স্বাগত জানাল ইরান স্বরাষ্ট্রমন্ত্রী নিজের মন্ত্রণালয়ের কাজ বাদ দিয়ে সংবিধান নিয়ে ব্যস্ত: গোলাম পরওয়ার সারের সংকট নিয়ে আন্দোলন বিএনপিকে হেয় করার চক্রান্ত: মীর শাহে আলম চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মার্কিন সেনা বিদায়, ইরাকে ৪ দিনের ছুটির ঘোষণা মিরপুরে উচ্ছেদ চলমান থাকবে, ফ্যাসিবাদের দোসররা হামলা করছে: ডিএনসিসি প্রশাসক সালমান মুক্তাদিরের সব ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ

ফেস দ্যা পিপলের সম্পাদক-রিপোর্টারের বিরুদ্ধে মামলা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৩৫৫ বার পড়া হয়েছে

চাঁদা দাবি, ভয়ভীতি প্রদর্শন এবং মানহানির অভিযোগে অনলাইন সংবাদমাধ্যম ফেস দ্যা পিপল-এর সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে। আদালত অভিযোগটি তদন্ত করে আগামী ১০ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

রোববার (৫ জুলাই) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে আবু মো. কামরুজ্জামান মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণের পর অভিযোগ আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী মো. আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আদালত পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১০ আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা ফেস দ্যা পিপল অনলাইন পোর্টালে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের উদ্দেশ্যে মাস্তুল ফাউন্ডেশনের কার্যালয়ে যান। সেখানে প্রতিবেদন প্রকাশের জন্য ২০ হাজার টাকা এবং প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের জন্য ১৫ হাজার টাকা দাবি করেন বলে অভিযোগ করা হয়।

এছাড়া, মাস্তুল ফাউন্ডেশনের চলমান কার্যক্রম নিয়ে সংবাদ প্রকাশ না করার বিনিময়ে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করা হয় বলেও মামলায় উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও বলা হয়, ফাউন্ডেশন কর্তৃপক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে আসামিরা ভয়ভীতি প্রদর্শন করেন এবং প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার হুমকি দেন।

এ ঘটনায় আদালতের নির্দেশে পিবিআই তদন্ত শুরু করবে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নিউগিনি প্রপার্টিজে হামলা, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেপ্তার

ফেস দ্যা পিপলের সম্পাদক-রিপোর্টারের বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৫:২৩:৫০ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬