ঢাকা , রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘আমরা প্রতিশোধ নেব’ স্লোগানে তেহরানে শোকের মিছিল প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জাতীয় জাদুঘরে মেসি-আলভারেজ-এনজোর স্বাক্ষরিত জার্সি, দেখতে ফুটবলপ্রেমীদের ভিড় ইসরায়েলের কারাগারে ৪০ বছর কাটানো মাহের ইউনিসের মৃত্যু শেহবাজকে পাশে নিয়ে ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের হারিয়ে যাচ্ছে ওয়াই ক্রোমোজোম, পুরুষ শূন্য হবে কী পৃথিবী? খামেনির জানাজায় অংশ নিলেন তার ৩ ছেলে ব্রাজিলকে বড় দল মনে করেন না নরওয়ে কোচ সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ মরক্কোর রূপকথা চলছেই, এবার কি বিশ্বকাপ জয়ের পালা? খামেনির জানাজায় ট্রাম্পের মৃত্যুর আহ্বান, স্লোগানে মুখর তেহরান

জাতিসংঘ পুলিশ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫২:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলন—ইউএন-কপসে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

দুই দিনব্যাপী, ৭ ও ৮ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এই সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আগামী ৮ জুলাই জাতিসংঘের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত উদ্বোধনী অধিবেশনসহ বিভিন্ন প্লেনারি সেশনে অংশ নেবেন তিনি। এবারের সম্মেলনে জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা, পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তির ব্যবহার এবং আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার—এই তিনটি বিষয় গুরুত্ব পাবে।

সম্মেলনের পাশাপাশি আয়োজিত উচ্চপর্যায়ের নৈশভোজেও অংশ নেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর।

নিউইয়র্ক সফরে জাতিসংঘের অপারেশনাল সাপোর্টবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনসবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া এবং পলিটিক্যাল অ্যান্ড পিসবিল্ডিং অ্যাফেয়ার্সবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লোর সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি।

এ ছাড়া বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে।

এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

সফর শেষে আগামী ১২ জুলাই দেশে ফেরার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘আমরা প্রতিশোধ নেব’ স্লোগানে তেহরানে শোকের মিছিল

জাতিসংঘ পুলিশ সম্মেলনে যোগ দিতে নিউইয়র্কে স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:৫২:১২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬