ঢাকা , শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেসির ফাইনাল দেখতে মাঠে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন, এবার বিশ্বকাপ ফাইনালের রেফারি বায়ুদূষণে প্রতিদিন ২৪২ জনের মৃত্যু: বছরে ক্ষতি ২৩ বিলিয়ন ডলার আর্জেন্টিনা-স্পেন ফাইনালের আগে নিউইয়র্কে রেড অ্যালার্ট একসঙ্গে মরার সিদ্ধান্তে যমুনায় ঝাঁপ দিলেন প্রেমিক, পালালেন প্রেমিকা ল্যাম্পপোস্টের আলোয় ভবিষ্যৎ বুনছে শিশু নিরব চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত ‘আর্জেন্টিনা এবার চতুর্থ শিরোপা জিততে পারবে না’ বিশ্বকাপে ৬০ বছর পর আবারও মুখোমুখি আর্জেন্টিনা-স্পেন হাজতখানা ও আসামিদের ওপর ভুক্তভোগী শিক্ষার্থীদের ‘নজিরবিহীন’ হামলা

হারিয়ে যাচ্ছে ওয়াই ক্রোমোজোম, পুরুষ শূন্য হবে কী পৃথিবী?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:৩৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

পুরুষ জাতি কি একদিন পৃথিবী থেকে হারিয়ে যাবে? সাম্প্রতিক এক গবেষণাকে ঘিরে এমন প্রশ্ন নতুন করে আলোচনায় এসেছে। তবে বিজ্ঞানীরা বলছেন, আপাতত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

মানুষসহ বেশিরভাগ স্তন্যপায়ী প্রাণীর ক্ষেত্রে পুরুষ লিঙ্গ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ওয়াই (Y) ক্রোমোজোম। এটি শুধু পুরুষদের শরীরেই থাকে এবং প্রজন্ম থেকে প্রজন্মে বাবার কাছ থেকেই সন্তানের শরীরে যায়।

বিজ্ঞানীদের মতে, দীর্ঘ বিবর্তন প্রক্রিয়ায় ওয়াই ক্রোমোজোম ধীরে ধীরে তার কিছু জিন হারাচ্ছে। এর কারণ, এক্স ক্রোমোজোমের মতো এটি জোড়ায় থাকে না। ফলে ক্ষতিকর জিনগত পরিবর্তন বা মিউটেশন নিজে থেকে ঠিক করে নেওয়ার সুযোগও কম। এ কারণেই সময়ের সঙ্গে সঙ্গে ওয়াই ক্রোমোজোমের জিনের সংখ্যা কমে আসছে।

২০২০ সালে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস, বা পিএনএএস-এ প্রকাশিত একটি গবেষণার পর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তবে গবেষকরা বলছেন, এর অর্থ এই নয় যে ভবিষ্যতে পুরুষ জাতি বিলুপ্ত হয়ে যাবে।

বিশেষজ্ঞদের মতে, বিবর্তন একটি দীর্ঘমেয়াদি ও স্বাভাবিক প্রক্রিয়া। যদি কোনো একসময় ওয়াই ক্রোমোজোম তার ভূমিকা হারিয়েও ফেলে, তাহলে প্রকৃতি বিকল্প কোনো জিনের মাধ্যমে সেই দায়িত্ব পালন করার পথ তৈরি করতে পারে।

বিজ্ঞানীদের ভাষায়, এই পরিবর্তন যদি ঘটেও, তা হতে পারে লাখ লাখ বছর পরে। তাই ওয়াই ক্রোমোজোম নিয়ে কৌতূহল থাকলেও, মানুষের অস্তিত্ব নিয়ে এখনই উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেসির ফাইনাল দেখতে মাঠে যাচ্ছেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট

হারিয়ে যাচ্ছে ওয়াই ক্রোমোজোম, পুরুষ শূন্য হবে কী পৃথিবী?

আপডেট সময় ০২:৩৬:২৯ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬