ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের সেনাপ্রধান গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে আদালতে যাচ্ছে ভারত ইরান যুদ্ধে যোগ না দেয়ায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের ইউরোপে যাওয়া পথে ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির মৃত্যু আমার আসন বাংলাদেশের একটা আলাদা আসন, এখানকার সরকারই আমি: আমির হামজা মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ‘ভারতের মুখের উপর এমন জবাব এই প্রথম’ প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করে ৪ দফা প্রস্তাব জামায়াতের ‘আমি হতভাগা, ছেলের বউয়ের জ্বালায় মরিলাম’

এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে একই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি দিয়েছিল এনসিপি।

বুধবার ভোরে ঢাকা থেকে তানভীরকে গ্রেফতার করা হয়। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেন, বগুড়া জেলা বিএনপির এক নেতার দায়ের করা মামলায় ভোর ৪টার দিকে তাকে আটক করা হয়েছে।

গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে সারজিস আলম বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়া পোস্টটি দল সমর্থন করেনি। বিষয়টি জানার পর তানভীর পোস্টটি মুছে ফেলেন এবং পরে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও জানান। এরপরও তাকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সারজিস আলম আরও অভিযোগ করেন, দীর্ঘদিন যে ধরনের রাজনৈতিক নিপীড়নের অভিযোগ বিএনপি করে এসেছে, এখন ক্ষমতায় এসে তারাই একই ধরনের আচরণ করছে। পাশাপাশি সিলেটে ছাত্রশক্তির কর্মী আলিফের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না হওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজী সালাউদ্দীন তানভীরকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি। দলীয় নির্দেশনায় তাকে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতেও বলা হয়েছিল।

উল্লেখ্য, এনসিপি থেকে তানভীরের সাময়িক অব্যাহতির ঘটনা এটিই প্রথম নয়। ২০২৫ সালেও সরকারি চাকরিতে নিয়োগে অনিয়ম ও পাঠ্যবই ছাপার কাগজে কমিশন-বাণিজ্যের অভিযোগ ওঠার পর তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তিনি আবারও দলে ফিরে আসেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের সেনাপ্রধান

এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার

আপডেট সময় ১১:০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬