ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল কোনো শিক্ষার্থীর গায়ে হাত তোলেনি অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে – তারেক রহমান জুলাইয়ের পরে বেঁচে থাকাটাই আমাদের অপরাধ: মাহিন বাংলাদেশ আর কখনই তাবেদার রাষ্ট্র হবে না: পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ একবারই স্বাধীন হয়েছে, জুলাই সেই স্বাধীনতা রক্ষার লড়াই: ইশরাক দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ভারত সম্ভবত আর শেখ হাসিনাকে রাখতে চায় না: আসিফ মাহমুদ ‘শেখ হাসিনা ফিরতে পারেন, তবে…’ ট্রাম্প ৭৫ বার ‘হরমুজ খোলা’, ১০৬ বার ‘ইরানের পরাজয়ের’ মিথ্যা দাবি করেছেন

জুলাইয়ের পরে বেঁচে থাকাটাই আমাদের অপরাধ: মাহিন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:০২:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত ডকুমেন্টারি ঘিরে হামলার অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার। তার দাবি, ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একটি ডকুমেন্টারির প্রতিবাদ করায় তার ওপর হামলা চালানো হয়েছে।

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন মাহিন সরকার।

পোস্টে তিনি দাবি করেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রদর্শিত ডকুমেন্টারিতে ‘এক দফা’ আন্দোলনের ঘোষক হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপস্থাপন করা হয়েছে। এর প্রতিবাদ জানানো হলে রাষ্ট্রপতির সামনেই তার ওপর হামলা চালানো হয়।

মাহিন সরকার লেখেন, “আজকের অনুষ্ঠানে প্রদর্শিত ডকুমেন্টারির প্রতিবাদ করেছি। রাষ্ট্রপতির সামনে আমাকে হামলা করা হয়েছে, আর এ নিয়ে আমি গর্বিত।”

তিনি আরও অভিযোগ করেন, ডকুমেন্টারিতে জুলাই আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী কয়েকজন নেতার অবদান তুলে ধরা হয়নি। তার ভাষ্য, নাহিদ ইসলাম ‘এক দফা’ ঘোষণার মাধ্যমে এবং আসিফ মাহমুদ ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। অথচ তাদের নাম ইতিহাসে স্থান পায়নি বলে দাবি করেন তিনি।

ফেসবুক পোস্টের শেষাংশে মাহিন সরকার লেখেন, জুলাই গণঅভ্যুত্থানে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকেই তিনি নিজের নেতা মনে করেন। তাদের অবদান উপেক্ষা করা হলে সেই ইতিহাসের সঙ্গেও তিনি নিজেকে সম্পৃক্ত মনে করেন না।

তবে মাহিন সরকারের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা অনুষ্ঠান আয়োজকদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

জুলাইয়ের পরে বেঁচে থাকাটাই আমাদের অপরাধ: মাহিন

আপডেট সময় ০৬:০২:৫১ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬