ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ বাংলাদেশের, সামনে যে সমীকরণ হরমুজকে যুক্তরাষ্ট্রের অংশ করার ঘোষণা ট্রাম্পের, আদৌ কি তা সম্ভব? জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন: বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তির সফল পরীক্ষা ঢাবির ফজলুল হক মুসলিম হলে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬ ইরানের সামরিক নীতি আক্রমণাত্মক করার ঘোষণা আইআরজিসির জিম্বাবুয়েতে ফেরিডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জনে  কাল থেকে রাজধানীতে চলবে বিআরটিসির ‘মহিলা বাস’, চালক-কন্ডাক্টরও নারী অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ৯০০ কর্মী ছাঁটাই করা সিইও এবার নিজেই হারালেন চাকরি মসজিদ রক্ষায় লড়েছিলেন এক পায়ে, সেই নেপালি যুবককে পুরস্কৃত করল সৌদি

আবারও বাড়ল তিস্তার পানি, বন্যা আতঙ্কে চরবাসী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা ভারী বৃষ্টিতে আবারও ফুলে-ফেঁপে উঠেছে তিস্তা। বিপদসীমা ছাড়িয়ে পানি প্রবাহিত হওয়ায় লালমনিরহাটের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে দেখা দিয়েছে বন্যার শঙ্কা।

বুধবার সকাল ৬টার হিসাবে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ২৮ মিটার। যা বিপদসীমার ১৩ সেন্টিমিটার ওপরে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভারতের উজানে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণেই দ্রুত বাড়ছে নদীর পানি।

এরই মধ্যে তিস্তার তীরবর্তী নিম্নাঞ্চল, চরাঞ্চল, ফসলি জমি এবং গ্রামীণ সড়কের বিভিন্ন অংশ প্লাবিত হতে শুরু করেছে। কোথাও কোথাও মানুষের চলাচলের একমাত্র ভরসা হয়ে উঠেছে নৌকা ও ভেলা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কার্যকর সংস্কার না হওয়ায় পানির চাপ বাড়লে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। চরবাসীদের দাবি, কয়েকটি বাড়িতে ইতোমধ্যেই পানি ঢুকেছে। পাশাপাশি দেখা দিয়েছে নদীভাঙনও।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনিল কুমার জানিয়েছেন, তিস্তার পানি এখনও ঊর্ধ্বমুখী। নদীতীরবর্তী এলাকায় স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সুযোগ বাংলাদেশের, সামনে যে সমীকরণ

আবারও বাড়ল তিস্তার পানি, বন্যা আতঙ্কে চরবাসী

আপডেট সময় ১০:৩৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬