ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন: বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তির সফল পরীক্ষা ঢাবির ফজলুল হক মুসলিম হলে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬ ইরানের সামরিক নীতি আক্রমণাত্মক করার ঘোষণা আইআরজিসির জিম্বাবুয়েতে ফেরিডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জনে  কাল থেকে রাজধানীতে চলবে বিআরটিসির ‘মহিলা বাস’, চালক-কন্ডাক্টরও নারী অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ৯০০ কর্মী ছাঁটাই করা সিইও এবার নিজেই হারালেন চাকরি মসজিদ রক্ষায় লড়েছিলেন এক পায়ে, সেই নেপালি যুবককে পুরস্কৃত করল সৌদি প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের সেনাপ্রধান গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী

জুলাইয়ের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আজ বুধবার বিকেলে ফরিদপুরের নগরকান্দার শহীদ আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বললেন, জুলাইয়ের গণআন্দোলনে মানুষের আত্মত্যাগ, সাহস ও গণতন্ত্রের প্রতি অঙ্গীকার ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা হয়ে থাকবে।

তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শামা ওবায়েদ ইসলাম বলেন, জুলাইয়ের গণআন্দোলনে দেশের মানুষ যে সাহস, আত্মত্যাগ ও গণতন্ত্রের প্রতি অটল অঙ্গীকারের পরিচয় দিয়েছেন, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। শহীদদের আত্মত্যাগ এবং আন্দোলনে অংশ নেওয়া অসংখ্য মানুষের ত্যাগ কখনো বৃথা যাবে না। তাদের এই আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অনুপ্রাণিত করবে।

তিনি বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের শক্তি জনগণের ভোটাধিকার, আইনের শাসন এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার ওপর নির্ভর করে। তাই দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এগিয়ে নিতে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, মতপ্রকাশের স্বাধীনতা এবং সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নগরকান্দা ও সালথার মানুষ সবসময় অন্যায়, অবিচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার থেকেছে। ভবিষ্যতেও এলাকার মানুষের অধিকার, মর্যাদা ও স্বার্থ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের স্বার্থবিরোধী কোনো ষড়যন্ত্র বা অপচেষ্টা হলে তা শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে প্রতিহত করা হবে। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষার সবচেয়ে বড় উপায় হলো একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি ছাড়াই বিদ্যুৎ উৎপাদন: বগুড়ায় ফ্লাইহুইল প্রযুক্তির সফল পরীক্ষা

জুলাইয়ের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা

আপডেট সময় ০৯:৩৬:৪৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬