ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফেসবুক থেকে নরেন্দ্র মোদির ভিডিও সরানোর ঘটনায় এবার ক্ষমা চাইলেন জাকারবার্গ ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে বোমা নিক্ষেপ সন্ত্রাসবিরোধী আইনে লালমনিরহাটে মহিলা আওয়ামীনেত্রী মেরী কারাগারে স্বৈরাচার কোনো দিনও ফিরে আসেনি, হাসিনাও আসবে না: আমির হামজা জুলাইয়ের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে: মাহদী আমিন নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল কোনো শিক্ষার্থীর গায়ে হাত তোলেনি

স্বৈরাচার কোনো দিনও ফিরে আসেনি, হাসিনাও আসবে না: আমির হামজা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেছেন, ‘এই পৃথিবীতে যারা স্বৈরাচার হয়ে পালিয়েছে তারা পুনরায় নিজেদের জায়গায় আর ফিরে আসতে পারেনি। সুতরাং হাসিনা আর আসবে না।’

বুধবার (৫ আগস্ট) বিকেলে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে জুলাই অভ্যুত্থান দিবসে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

আমির হামজা বলেন, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সর্বজন শ্রদ্ধেয় আলেম। তার ছবির ওপর যারা জুতা নিক্ষেপ করেছে আমার মনে হয় এই মানুষগুলো সব জারজ সন্তান। উনি শুধু জামায়াতে ইসলামীই নয় পৃথিবীর কোটি কোটি মুসলমানের হৃদয়ের স্পন্দন তিনি। সুতরাং ছাত্রদলের নাম নিয়ে হোক বা যুবদলের নাম নিয়ে হোক তার ছবিতে যারা জুতা নিক্ষেপ করেছে অবশ্যই এর ভিতরে কোন কালপ্রিট প্রবেশ করেছে।

এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী আপনাকে সম্মান জানিয়ে বলছি এই মানুষগুলোকে সামলান। যেভাবে হাসিনাকে যেভাবে এই দেশ থেকে বিদায় করা হয়েছে আপনাকে বিদায় করতেই আপনার গুন্ডা বাহিনী যথেষ্ট। এদের কাজকর্মে অলরেডি দেশের মানুষ অতিষ্ঠ।

তিনি বলেন, জুলাইযোদ্ধারা আমাদের কুষ্টিয়ার এমপিদের নিয়ে মান অভিমানের কিছু কথা বলেছেন বিভিন্ন জায়গাতে। আমাদের এইসব জায়গাগুলোতে আমরা সর্বাত্মক চেষ্টা করেছি মন্ত্রণালয় পর্যন্ত। কোনো কাজ জুলাইযোদ্ধাদের জন্য জুলাই সনদের জন্যও করতে দিতে চায় না। সবগুলো জায়গায় তারা চাঁদাবাজি, দখলবাজি, অলরেডি দখল করে রেখেছে। কুষ্টিয়াকে আমরা সাজাতে যাদের হাত ধরে কাজ করব তারা ওপরে লবিং করে ওনাদের বিদায় করে দেয়। কুষ্টিয়ার ডিসিকে বিদায় করেছে, টিএনওকে বিদায় করেছে, হাসপাতালে ডিডিকে বিদায় করেছে। আমরা কাজ করবো কাদের নিয়ে। আপনাদের যে সমস্ত বার্তা, যে সমস্ত টাকা-পয়সা, সম্মান আমরা রাষ্ট্র থেকে নিয়ে আসবো একটাও তারা রাজি না।

আমির হামজা বলেন, ‘আমরা আজকের এই ময়দান থেকে সরকারকে আহ্বান জানাচ্ছি, শুভবুদ্ধির উদয় হোক। আপনারা পাঁচ বছর চালান, কিন্তু ভালোভাবে চালান। বাংলাদেশে জামায়াত ইসলামসহ আমরা যারা ১১ দলীয় সংসদ সদস্য, সংসদ বয়কট করে যদি রাজপথে আসি, দুই দিনও টিকতে পারবেন না। আপনাদের ভালোর জন্যই বলছি, দেশটা যদি চালাতে হয় ভালোভাবে চালান। জুলাই সনদ মেনে নিলে আমাদের যদি সমস্যা না থাকে, আপনাদের সমস্যা কী? সুতরাং সবাইকে আহ্বান জানাচ্ছি, দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে পা না দিয়ে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করি।’

এ সময় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিল ও সমাবেশে কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনসহ জেলার ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

স্বৈরাচার কোনো দিনও ফিরে আসেনি, হাসিনাও আসবে না: আমির হামজা

আপডেট সময় ০৯:৪০:৫০ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬