ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
দফায় দফায় সংঘর্ষের পর বেরোবিতে একই মঞ্চে ছাত্রদল-শিবির আমরা যেন জুলাইকে হারিয়ে না ফেলি: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ফেসবুক থেকে নরেন্দ্র মোদির ভিডিও সরানোর ঘটনায় এবার ক্ষমা চাইলেন জাকারবার্গ ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে বোমা নিক্ষেপ সন্ত্রাসবিরোধী আইনে লালমনিরহাটে মহিলা আওয়ামীনেত্রী মেরী কারাগারে স্বৈরাচার কোনো দিনও ফিরে আসেনি, হাসিনাও আসবে না: আমির হামজা জুলাইয়ের আত্মত্যাগ গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ফ্যাসিবাদবিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে: মাহদী আমিন নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

সন্ত্রাসবিরোধী আইনে লালমনিরহাটে মহিলা আওয়ামীনেত্রী মেরী কারাগারে

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৫৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ও জেলা পরিষদের সাবেক সদস্য মেহরুন নাহার মেরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৫ আগস্ট) লালমনিরহাট আদালতে হাজির করা হলে বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) রাতে লালমনিরহাট সদর উপজেলার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা (নং-০৫/২০২৬) দায়ের করা হয়। মামলায় মেহরুন নাহার মেরীকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

বুধবার তাঁকে লালমনিরহাটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে তাঁর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শামীম আলম ডালু জামিন আবেদন করেন। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আলী জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

লালমনিরহাট সদর থানা পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার ভিত্তিতেই তাঁকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

দফায় দফায় সংঘর্ষের পর বেরোবিতে একই মঞ্চে ছাত্রদল-শিবির

সন্ত্রাসবিরোধী আইনে লালমনিরহাটে মহিলা আওয়ামীনেত্রী মেরী কারাগারে

আপডেট সময় ০৯:৫৭:০৩ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬