ঢাকা , সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা রাজধানীতে এক লরি চাপা দিলো কয়েকটি গাড়িকে, নিহত ২ সরকার পতন চাই না, আমরা চাই সরকার যেন ফ্যাসিস্ট হয়ে না ওঠে: মামুনুল অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী সম্পত্তি ভাগের পর মায়ের ঠাঁই হলো জরাজীর্ণ ঘরে, পায়ে শিকল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রয়াত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর ছাত্রীকে কুপ্রস্তাবের অভিযোগ, তোপের মুখে পুলিশি পাহারায় স্কুল ছাড়লেন প্রধান শিক্ষক দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী শিশু হত্যা মামলায় জামিনে বেরিয়ে গৃহকর্ত্রীকে খুন, কে এই লাইলী অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নে বাধা, ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার

জুলাই শহীদ পরিবার-আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণকাজের উদ্বোধন কবে, জানালেন গৃহায়ন প্রতিমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:৪৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও গুরুতর আহত যোদ্ধাদের জন্য ঢাকায় নির্মিত হবে বিশেষ আবাসন প্রকল্প। আগামী সেপ্টেম্বর মাসেই এ প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

এক সাক্ষাৎকারে প্রতিমন্ত্রী বলেন, আগস্টের শেষ সপ্তাহ অথবা সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন বা উদ্বোধন করবেন।

প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে ১৪টি বহুতল ভবন। এসব ভবনের ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ এবং গুরুতর আহতদের পরিবারকে। নির্মাণকাজ শুরু হওয়ার পর সর্বোচ্চ তিন বছরের মধ্যেই প্রকল্পটি শেষ করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

প্রতিমন্ত্রীর ভাষ্য, ঢাকার মতো গুরুত্বপূর্ণ এলাকায় স্থায়ী আবাসনের ব্যবস্থা এসব পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, এটি শুধু একটি আবাসন প্রকল্প নয়, বরং জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগীদের প্রতি রাষ্ট্রের সম্মান ও কৃতজ্ঞতার প্রতীক।

তিনি আরও জানান, সরকার ইতোমধ্যে শহীদ ও আহতদের জন্য নিয়মিত ভাতা, চিকিৎসাসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি পরিচালনা করছে। আবাসন প্রকল্পও সেই ধারাবাহিক উদ্যোগের অংশ।

জুলাই সনদ প্রসঙ্গে আহম্মদ সোহেল মনজুর বলেন, সরকার এ বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। সংসদে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

প্রতিমন্ত্রীর মতে, জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিক পরিণতি। ছাত্র-জনতার সম্মিলিত অংশগ্রহণেই সেই আন্দোলন সফল হয়। আর সেই আত্মত্যাগের স্বীকৃতি হিসেবেই শহীদ ও আহতদের পরিবারকে নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৯ ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ, দায়িত্ব পেলেন সরকারি কর্মকর্তারা

জুলাই শহীদ পরিবার-আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণকাজের উদ্বোধন কবে, জানালেন গৃহায়ন প্রতিমন্ত্রী

আপডেট সময় ১২:৪৫:২৮ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬