ঢাকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মন্ত্রীরা নিজেই চাঁদাবাজি করলে বন্ধ করবেন কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের ইসরায়েল ‘অবৈধ’, মুসলিম দেশগুলোকে তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে: পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে: গণপূর্ত মন্ত্রী জ্বালানি খাতের বেসরকারীকরণ লুটপাটের নতুন লাইসেন্স: জামায়াত সেক্রেটারি কার নির্দেশে সালাহউদ্দিন আহমদকে গুম করা হয়েছিল, জানালো তদন্ত সংস্থা জুলাই গণঅভ্যুত্থান কারো পৈতৃক সম্পত্তি নয়: ইশরাক হোসেন ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, পরিবারের দাবি হত্যা হাসিনাকে ফেরাতে ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা, ব্যবস্থা নেওয়ার দাবি সরকার পতনের পর ৯ সেপ্টেম্বর ভারতে পৌঁছান- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গাংনীতে জমির মাটির নিচে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু, ৫টি বক্স উদ্ধার

এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
  • ৬২ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীরকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে একই ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে সাময়িক অব্যাহতি দিয়েছিল এনসিপি।

বুধবার ভোরে ঢাকা থেকে তানভীরকে গ্রেফতার করা হয়। এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম দাবি করেন, বগুড়া জেলা বিএনপির এক নেতার দায়ের করা মামলায় ভোর ৪টার দিকে তাকে আটক করা হয়েছে।

গ্রেফতারের প্রতিবাদ জানিয়ে সারজিস আলম বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে দেওয়া পোস্টটি দল সমর্থন করেনি। বিষয়টি জানার পর তানভীর পোস্টটি মুছে ফেলেন এবং পরে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও জানান। এরপরও তাকে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সারজিস আলম আরও অভিযোগ করেন, দীর্ঘদিন যে ধরনের রাজনৈতিক নিপীড়নের অভিযোগ বিএনপি করে এসেছে, এখন ক্ষমতায় এসে তারাই একই ধরনের আচরণ করছে। পাশাপাশি সিলেটে ছাত্রশক্তির কর্মী আলিফের ওপর হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না হওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে গাজী সালাউদ্দীন তানভীরকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয় এনসিপি। দলীয় নির্দেশনায় তাকে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা জমা দিতেও বলা হয়েছিল।

উল্লেখ্য, এনসিপি থেকে তানভীরের সাময়িক অব্যাহতির ঘটনা এটিই প্রথম নয়। ২০২৫ সালেও সরকারি চাকরিতে নিয়োগে অনিয়ম ও পাঠ্যবই ছাপার কাগজে কমিশন-বাণিজ্যের অভিযোগ ওঠার পর তাকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছিল। পরে তিনি আবারও দলে ফিরে আসেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মন্ত্রীরা নিজেই চাঁদাবাজি করলে বন্ধ করবেন কীভাবে-প্রশ্ন জামায়াত আমিরের

এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার

আপডেট সময় ১১:০১:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬