ভারী বৃষ্টি ও উজানের ঢলে কুড়িগ্রামের নদনদীর পানি বাড়ছে। এতে ভারত থেকে কালজানি নদী হয়ে ভেসে আসছে হাজার হাজার গাছের গুড়ি। ধারণা করা হচ্ছে, পার্বত্য বনাঞ্চল থেকে পানির স্রোতে এসব গাছ ভেসে এসেছে। কাটা গাছের সঙ্গে শেকড়সহ উপড়ে আসা গাছও দেখা যাচ্ছে।
রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে বাংলাদেশের ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ঢলডাঙা ও শালঝোড় এলাকায় নদীপাড়ের মানুষ নানা উপায়ে এসব গাছ নদী থেকে তোলার কাজ করছেন।

