দেশের মূলধারার গণমাধ্যমে দিন দিন বাড়ছে কওমি মাদ্রাসা থেকে শিক্ষালাভ করা আলেমদের উপস্থিতি। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সাংবাদিকতা পেশায় নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রেখে চলেছেন তারা। প্রিন্ট, টেলিভিশন, অনলাইন ও ডিজিটাল মিডিয়া—সব মাধ্যমেই দেখা যাচ্ছে কওমি মাদ্রাসাপড়ুয়া আলেম সাংবাদিকদের সক্রিয় অংশগ্রহণ।
অনেকে কওমি শিক্ষাব্যবস্থাকে মূলধারার বাইরে মনে করলেও, সাম্প্রতিক বছরগুলোতে এই ধারার শিক্ষিত তরুণদের মিডিয়া জগতে প্রবেশ নতুন দিগন্ত খুলে দিচ্ছে। কেউ সংবাদ সম্পাদনা করছেন, কেউ রিপোর্টিং বা প্রোগ্রাম প্রযোজনায় যুক্ত, আবার কেউ প্রতিষ্ঠা করছেন স্বতন্ত্র ধারার অনলাইন পোর্টালও।
গণমাধ্যমে নৈতিকতা, ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে তারা সাংবাদিকতাকে আরও দায়িত্বশীলভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন।
বিশেষজ্ঞরা বলছেন, সংবাদকক্ষ আজ কেবল খবর পরিবেশনের স্থান নয়, এটি সমাজ পরিবর্তনের এক শক্তিশালী হাতিয়ার। এই প্রভাবশালী অঙ্গনে কওমি আলেমদের অংশগ্রহণ নিঃসন্দেহে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।
বিশ্বায়নের এই সময়ে সংবাদকক্ষের ব্যস্ত পরিবেশে যারা কওমি ঘরানার শিক্ষার আলো নিয়ে দ্যুতি ছড়াচ্ছেন, সেসব আলেম সাংবাদিকের সংক্ষিপ্ত পরিচিতি নিয়েই আজকের প্রতিবেদন।

