যুগ্ম মানবাধিকার ও ইসলামী শিক্ষাবিষয়ক আন্দোলন ইউনাইটেড পিপলস (আপ) বাংলাদেশ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য ভারতের প্রেসক্রিপশনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে।

বুধবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে আয়োজিত এক মানববন্ধনে আপ বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য মাসুদ রানা বলেন, "ভারত যদি ড. জাকির নায়েককে ফেরত চায়, তবে খুনি হাসিনাকে আগে ফেরত দিতে হবে। আগস্টের পর দিল্লি-পিন্ডির আধিপত্যবাদ আর চলবে না।" তিনি আরও জানান, "ড. জাকির নায়েক কোনো অপরাধী নয়; তিনি ২০০ কোটি মুসলিমের হৃদয়ের স্পন্দন এবং শান্তির বার্তা প্রচারক।"

আপ বাংলাদেশের জবি শাখার সংগঠক তৌহিদুল ইসলাম বলেন, "গত ১৫ বছর খুনি হাসিনা বাংলাদেশকে ভারতের কলোনিতে রূপান্তরিত করেছে। জুলাইয়ের অভ্যুত্থান ছিল এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। ভারতের ভেটোতে সরকার ড. নায়েককে আসার অনুমতি দিতে ব্যর্থ হয়েছে। ৫ আগস্টের পর ভারতীয় আধিপত্যবাদ জাতি মেনে নেবে না।"

বক্তারা আরও বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এখানে আসার অনুমতি কে পাবে বা পাবে না, তা দেশের জনগণই ঠিক করবে। ভারতের প্রেসক্রিপশনে কোনো ব্যক্তিকে আসা না দেওয়া কখনো গ্রহণযোগ্য নয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন আর এইচ নয়ন, তাফহিম রাফি, আশিকুল ইসলাম রাতুল, আহনাফ আতিফসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।