ঢাকা , শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের ১১ দলীয় জোটের চূড়ান্ত আসন ঘোষণা ১১ দলীয় জোটে আসন সমঝোতা চূড়ান্ত, সর্বোচ্চ ১৯০ আসন জামায়াতে ইসলামী ভোলায় বালিশ চাপায় স্ত্রীকে হত্যা, পাষণ্ড স্বামী আটক ফ্যামিলি ও কৃষি কার্ড বিতরণ বন্ধের দাবি জামায়াতের, সিইসির সঙ্গে বৈঠকে প্রটোকল সমতার আহ্বান জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও তথ্য বিক্রি করে মাসে কোটি টাকার বেশি আয়; নির্বাচন কমিশনের দুই কর্মচারী গ্রেফতার বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ বাউফলে জামায়াতের নেতা–কর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন রাশেদ প্রধান ‘১১ দলীয় নির্বাচনী ঐক্য’ নামে নির্বাচনে অংশ নেবে ১১ দল

“কুরআনের বাংলাদেশ গড়তেই আমাদের লড়াই,চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমান”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তারা কোনো বিশেষ দলের নয়, বরং ১৮ কোটি মানুষের আকাঙ্ক্ষার বিজয় চান। আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ—এমন প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, চট্টগ্রাম থেকেই ইসলামের বিজয়ের বাঁশি বাজানো হবে।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘির ময়দানে আট দলীয় জোটের উদ্যোগে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

তিনি অভিযোগ করে বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের জুলাই-আগস্ট পর্যন্ত মানুষ নিরাপত্তাহীনতায় ভুগেছে, অবিচার-নির্যাতনের শিকার হয়েছে। আওয়ামী লীগ ‘নিজেদের উন্নয়ন’ করলেও জনগণের স্বস্তি ছিল না। রাস্তাঘাটে নিম্নমানের কাজ, রাষ্ট্রীয় অর্থ লুটপাট, সিঙ্গাপুরে ব্যবসা করা—এসবের মাধ্যমেই তারা নিজেদের সমৃদ্ধ করেছে বলে তিনি উল্লেখ করেন।

শাপলা চত্বরে হত্যাকাণ্ড, পিলখানায় বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যা এবং সাম্প্রতিক গণআন্দোলনে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যার অভিযোগ এনে তিনি বলেন, “আওয়ামী লীগ রক্তাক্ত হাতেই ক্ষমতায় এসেছিল এবং রক্তাক্ত হাতেই বিদায় নিয়েছে।”

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ পতন হলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত নয়। একটি গোষ্ঠী এখনো চাঁদাবাজি-দুর্নীতিতে জনগণকে জিম্মি করে রেখেছে। আন্দোলনরত আট দলের পাঁচ দফা দাবি পূরণ না হলে রাজপথের আন্দোলন চলবে বলেও ঘোষণা দেন তিনি। প্রয়োজনে আবারও ৫ আগস্টের মতো গণআন্দোলন হবে বলে হুঁশিয়ার করেন ডা. শফিক।

সমাবেশে সভাপতিত্ব করেন খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক। আট দল তাদের পাঁচ দফা দাবি—জুলাই সনদ অনুযায়ী নির্বাচনের আগে গণভোট, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, আওয়ামী লীগের গণহত্যা-দুর্নীতির বিচার এবং আওয়ামী লীগ ও তার সহযোগী জোটের কার্যক্রম নিষিদ্ধ বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী সমাবেশ করছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাউফলে নির্বাচন ঘিরে একাধিক সহিংসতা; পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি—জামায়াতের

“কুরআনের বাংলাদেশ গড়তেই আমাদের লড়াই,চট্টগ্রামে জামায়াত আমির ডা. শফিকুর রহমান”

আপডেট সময় ১০:১৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫