ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির ইরান যুদ্ধ থামাতে যুক্তরাষ্ট্রকে সংলাপে ফেরার আহ্বান শি জিনপিংয়ের তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অডিও ফাঁসের ঘটনায় ক্যান্টনমেন্ট থানার সেই ওসি রিমান্ডে আচারের টক-ঝাল নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ ১৫ হাজার টাকার দলিলে ২ লাখ টাকা ঘুষ, এরপর কমিশনও ২০ হাজার পরামর্শ নিতে গিয়ে জজের সঙ্গে প্রেম, তারপর বিয়ে, জজ হলেন চৈতি নিজেও আওয়ামী সন্ত্রাস মোকাবিলায় ২৪ ঘণ্টা রাজপথে থাকবে ছাত্রদল: সহ-সভাপতি বাসিত দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, মন্ত্রীর মেয়েসহ ৪ জনের মৃত্যু সালাহউদ্দিন সাহেব সব মন্ত্রণালয়ের বিষয়ে দায়িত্বশীল, শুধু নিজেরটা পারেন না: জামায়াত আমির

মাধ্যমিকের বইয়ে ‘হেলিকপ্টার থেকে গুলি’ ও ‘হাসিনার পালানো’ ঘটনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৪৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ৫৬৪ বার পড়া হয়েছে

এবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবার মাধ্যমিক স্তরের নতুন বইয়ে অন্তর্ভুক্ত করেছে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের আলোচিত অধ্যায় ‘২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান’। এ ছাড়া নতুন পাঠ্যবইগুলোতে স্থান পেয়েছে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে উদ্ভূত জুলাই গণ-অভ্যুত্থান, আন্দোলন দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর হেলিকপ্টার থেকে গুলি চালানোর অভিযোগ ও ছাত্রলীগ-যুবলীগের দমনমূলক ভূমিকা; সেই সাথে সাবেক ফ্যাসিস্ট সরকারপ্রধান শেখ হাসিনার পতনসহ সমসাময়িক নানা ঘটনাবলি।

এদিকে নবম-দশম শ্রেণির বইয়ে আন্দোলনের সময়কার রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট, ঢাকার সড়কে মানুষের প্রতিরোধ, কারফিউ উপেক্ষা করে প্রতিবাদ এবং শহীদদের সাহসিকতা উল্লেখ করা হয়েছে। ষষ্ঠ-অষ্টম শ্রেণির ইতিহাসের বইয়ে আন্দোলনের প্রেক্ষাপট ও ধারাবাহিকতাও প্রকাশ করা হয়েছে।

এ ছাড়া পাঠ্যবইয়ে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ সম্পর্কিত তথ্য পুনরায় অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা ইতিহাসকে সম্পূর্ণ ও ধারাবাহিকভাবে বুঝতে পারে। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, এতে নতুন প্রজন্ম সত্য ইতিহাস জানতে পারবে, স্বৈরশাসন ও রাষ্ট্রীয় দমন-পীড়নের বিষয়গুলো বুঝতে পারবে এবং শহীদদের আত্মত্যাগের কথা শিখবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

যখন যে সরকারে থাকে, আইসাই বলে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো: জামায়াত আমির

মাধ্যমিকের বইয়ে ‘হেলিকপ্টার থেকে গুলি’ ও ‘হাসিনার পালানো’ ঘটনা

আপডেট সময় ০১:৪৬:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬