ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কাবা শরীফকে সাক্ষী রেখে দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার ভক্ত সেজে মন্দিরে চুরি, পিতলের ত্রিশূলসহ নয়ন দেবনাথ গ্রেপ্তার নেপালে বোনকে পিঠে নিয়ে মা-বাবার খোঁজে বালক ফেসবুকে ‘চির বিদায় পৃথিবী’ লিখে পোস্ট, ১৯ ঘণ্টা পর সড়কে ঝরল প্রাণ কাদায় ঢাকা সুড়ঙ্গে ৬০০ শ্রমিক! জীবিত উদ্ধারে মরিয়া দমকলকর্মীরা বিদেশ ভ্রমণ, স্বর্ণ কেনা ও দেশের বাইরে বিয়ে করতে না করলেন মোদি ‘শুধু মাদক বিক্রেতা নয়, গডফাদারদেরও আইনের আওতায় আনতে চাই’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে, এখন তাদের ওপর পারমাণবিক হামলা অযৌক্তিক: ট্রাম্প বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য বড় সুখবর দিল যুক্তরাষ্ট্র

৪ দফা দাবিতে শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ যাত্রা শুরু

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • ২৩৯ বার পড়া হয়েছে

এবার শহীদ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করাসহ চার দফা দাবি আদায়ে রাজধানীর বুকে ‘মার্চ ফর ইনসাফ’ বা ‘ইনসাফ যাত্রা’ শুরু করেছে ইনকিলাব মঞ্চ। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় শাহবাগের হাদি চত্বর থেকে এই পথযাত্রা শুরু হয়। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা ১০টি পিক-আপ ভ্যানে চড়ে এই কর্মসূচিতে অংশ নিয়েছেন।

শাহবাগ থেকে শুরু হওয়া এই দীর্ঘ পথযাত্রাটি সায়েন্সল্যাব, সিটি কলেজ, মোহাম্মদপুর তিন রাস্তার মোড় এবং রায়েরবাজার বধ্যভূমি হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পৌঁছাবে। সেখান থেকে উত্তরা, বসুন্ধরা, বাড্ডা, রামপুরা ও যাত্রাবাড়ী হয়ে পুনরায় শাহবাগ হাদি চত্বরে এসে সন্ধ্যায় কর্মসূচিটি শেষ হওয়ার কথা রয়েছে।

পথযাত্রা চলাকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বিভিন্ন প্রতিবাদী স্লোগান দিতে দেখা যায়। তারা ‘হাদির ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘রক্ত বন্যায় ভেসে যাবে অন্যায়’ এবং ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ এমন সব স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন। এ সময় তারা লাল-সবুজের পতাকা হাতে হাদি হত্যার দ্রুত বিচার ও ঘোষিত ৪ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান। ইনকিলাব মঞ্চের চার দফা দাবি হলো:

১. খুনি, খুনের পরিকল্পনাকারী, খুনের সহায়তাকারী, পলায়নে সহযোগী, আশ্রয়দাতাসহ পুরো খুনিচক্রের আগামী ২৪ দিনের মধ্যে বিচারকার্য সম্পন্ন করতে হবে।

২. বাংলাদেশে অবস্থানরত সব ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিল করতে হবে।

৩. ভারত তার অভ্যন্তরে আশ্রয় নেওয়া সব খুনিদের ফেরত দিতে অস্বীকৃতি জানালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা দায়ের করতে হবে।

৪. সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা ফ্যাসিস্টের দোসরদের চিহ্নিত করে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করতে হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কাবা শরীফকে সাক্ষী রেখে দল ছাড়ার ঘোষণা বিএনপি নেতার

৪ দফা দাবিতে শাহবাগ থেকে ইনকিলাব মঞ্চের ‘মার্চ ফর ইনসাফ’ যাত্রা শুরু

আপডেট সময় ০২:০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬