ঢাকা , বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জুনের মধ্যেই ব্যারাকে ফিরবেন মাঠে থাকা সব সেনা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
  • ৩০ বার পড়া হয়েছে

২০২৪ সালের জুলাইয়ে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে মাঠে নামানো প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের অবশেষে ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচিত সরকার গঠনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক বিবেচনায় এনে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ৬ জুন থেকে সেনাসদস্যদের চূড়ান্ত প্রত্যাহার শুরু হবে। পরিকল্পনা অনুযায়ী, প্রথমে দূরবর্তী জেলা থেকে সেনা সরানো হবে। এরপর ধাপে ধাপে বিভাগীয় শহর ও বড় জেলাগুলো থেকেও প্রত্যাহার সম্পন্ন করা হবে। জুন মাসের মধ্যেই মাঠপর্যায়ে থাকা সব সেনাসদস্যকে ফিরিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর মঙ্গলবার (৫ মে) কোর কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এর আগে ২১ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে কমিটি পুনর্গঠন করা হয়। প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি, অভ্যন্তরীণ নিরাপত্তা, চাঁদাবাজি নিয়ন্ত্রণ, পুলিশের পোশাক পরিবর্তনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। সভায় পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, বিজিবি মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে সারা দেশে প্রায় ১৭ হাজার সেনাসদস্য মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। দীর্ঘ সময় দায়িত্ব পালনের কারণে তাদের ক্লান্তি ও বিশ্রামের প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরে প্রতিরক্ষা মন্ত্রণালয় বিভিন্ন সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সেনা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুনের মধ্যেই ব্যারাকে ফিরবেন মাঠে থাকা সব সেনা

আপডেট সময় ০৯:০১:৩৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬