ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরও নেতানিয়াহুকে গণহত্যার কারিগর বললেন মামদানি সরকারের নজিরবিহীন অদক্ষতার খেসারত দিতে হচ্ছে দেশের ১৮ কোটি মানুষকে: নাহিদ ইসলাম প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় পঞ্চম শ্রেণির ছাত্রীর ৫ দাঁত ভেঙে দিল যুবক রাশিয়ার নির্বাচনে রেকর্ড ভোটে জয় পেল পুতিনের দল তারেক রহমানের বক্তব্যে বিশ্বনেতারা আলোড়িত হবেন: রাষ্ট্রদূত বঙ্গোপসাগরে নিম্নচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জাতিসংঘে ‘আমাদের’ বিরাট পদোন্নতি, বলে উচ্ছ্বাস ড. ইউনূসের বিশ্বজুড়ে ডিজেলের সংকট, স্বস্তি মিলবে না ২০২৭ সালেও এবার সৌদি আরবের পাশে দাঁড়াচ্ছে যুক্তরাজ্য-ফ্রান্স এবার নিজের কৃতিত্ব দেখাতে ‘ট্রাম্প টিভি’ চালু করলেন ডোনাল্ড ট্রাম্প

মালয়েশিয়া ফেরত ৩ জন জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম”

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৩৫৩ বার পড়া হয়েছে

মালয়েশিয়া থেকে ফেরত পাঠানো তিন বাংলাদেশির কেউ জঙ্গি নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (৬ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “যে তিনজনকে দেশে পাঠানো হয়েছে, তাদের কেউ জঙ্গি নয়। তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ফেরত পাঠানো হয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রেস রিলিজও দিয়েছে।”

মালয়েশিয়ার পুলিশের চিফ যে পাঁচ ব্যক্তিকে নিয়ে মন্তব্য করেছিলেন, তাদের বিষয়ে জাহাঙ্গীর আলম জানান, “ওই পাঁচজন এখনও দেশে আসেনি। তাদের বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে সরকারি পর্যায়ে যোগাযোগের চেষ্টা চলছে। তদন্ত করে দেখা হবে, তবে এখন পর্যন্ত তাদের সঙ্গে বাংলাদেশের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।”

জঙ্গিবাদ নিয়ে দেশের বর্তমান অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই। আপনাদের (মিডিয়ার) সহায়তায় জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে। গত ১০ বছরে আপনারা এমন কোনো তথ্য পেয়েছেন যা জঙ্গিবাদের প্রমাণ দেয়? যখন ছিল, তখন সংবাদ দিয়েছেন—এখন নেই বলেই কোনো তথ্য নেই।”

সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “জঙ্গিবাদ নির্মূলে আপনাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়, এজন্য আপনাদের অনেক ক্রেডিট রয়েছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরও নেতানিয়াহুকে গণহত্যার কারিগর বললেন মামদানি

মালয়েশিয়া ফেরত ৩ জন জঙ্গি নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম”

আপডেট সময় ০১:১২:৩৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫