ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান কারিগরি ত্রুটিতে বন্ধ আদানির ইউনিট, দেশে লোডশেডিং বাড়ার শঙ্কা আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন করলে বিব্রত বোধ করি: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি টাকা নষ্ট হবে, তাই প্রধানমন্ত্রী মোটা ও সাদা কাপড় পরেন: চিফ হুইপ দুদকের জনসংযোগ কর্মকর্তার বক্তব্য প্রত্যাহার চেয়ে আসিফ মাহমুদের আইনি নোটিশ ভুতুড়ে বিদ্যুৎ বিলের ক্ষোভ: ঠাকুরগাঁওয়ে ৫ ঘণ্টা অবরুদ্ধ মিটার রিডার, পরে উদ্ধার হুট করে একের পর এক বিদ্যুৎকেন্দ্র অচল, আরও বাড়ল লোডশেডিং চুরির অভিযোগে তিনজনকে হাত-পা বেঁধে পিটুনি, চোখে ঢালা হলো চুনের পানি বাক্‌স্বাধীনতা যেন বাক্ শালীনতার সীমা লঙ্ঘন না করে আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

‘দৈনিক আমার দেশ’-এর সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল, সমবেদনায় মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ৩২৪ বার পড়া হয়েছে

‘দৈনিক আমার দেশ’ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা অধ্যাপিকা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বার্ধক্যজনিত জটিলতায় ভুগে রোববার (৬ জুলাই) ভোর সোয়া ৫টায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

অধ্যাপিকা মাহমুদা বেগমের মৃত্যুতে শোক জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহল। মাহমুদুর রহমানের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে গুলশানের বাসায় যান এবং তাকে সান্ত্বনা দেন।

এর আগে মির্জা ফখরুল বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে তিনি জাতীয় ঐকমত্য কমিশন ও সংশ্লিষ্ট সংস্কার প্রক্রিয়া নিয়ে দলের অবস্থান তুলে ধরেন।

পরিবার সূত্রে জানা গেছে, অধ্যাপিকা মাহমুদা বেগম ছিলেন অত্যন্ত সম্মানিত ও শিক্ষানুরাগী একজন ব্যক্তিত্ব। তার মৃত্যুতে পরিবারের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছেন পরিবারের ঘনিষ্ঠরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভূগর্ভস্থ ঘাঁটিতে আবারও ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান

‘দৈনিক আমার দেশ’-এর সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের ইন্তেকাল, সমবেদনায় মির্জা ফখরুল

আপডেট সময় ০৪:৩৪:০১ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫