ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ! অবরুদ্ধ হরমুজ: ট্রাম্পের অবরোধ ভাঙতে নামবে চীনের ভয়ঙ্কর নৌবহর? মার্কিন হুমকি তোয়াক্কা না করে হরমুজ পার হলো ইরানি সুপার ট্যাংকার ২৮০০ কোটি টাকার মার্কিন ড্রোন ধ্বংস করল ইরান মাদ্রাসা ছাত্ররা ভালোভাবে কোরআন শেখেনি বলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে পারছি না: শিক্ষামন্ত্রী ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার প্রচেষ্টা ব্যর্থ হবে: পেজেশকিয়ান তেহরানের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যেকোনো সমাধানই মস্কো মেনে নেবে: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইরান থেকে তেল নিতে পারবে না চীন: যুক্তরাষ্ট্র আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে ‘অমানুষিক’ নির্যাতন করা হচ্ছে: ইমরান খান আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়: শিক্ষামন্ত্রী

বিয়ের জন্য চাপ, রাগে নিজের গোপনাঙ্গ কেটে ফেলল যুবক!

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১২:২৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ১২১৮ বার পড়া হয়েছে

পাবনার বেড়ায় বিয়ের জন্য পরিবারের চাপ সহ্য করতে না পেরে রাগের মাথায় নিজের গোপনাঙ্গ কেটে ফেলেছে নাজমুল হোসেন (২২) নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে গত বুধবার (২৬ জুন) পাবনার বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের মানিকনগর গ্রামে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহত নাজমুল বর্তমানে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবার বলছে, নাজমুল মানসিকভাবে অসুস্থ, তবে কেন সে এমন ভয়ংকর কাজ করল, তা বুঝে উঠতে পারছেন না তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, পেশায় এস্কেভেটর চালক নাজমুলের বড় বোন বিবাহিত, তবে ছোট দুই বোন এখনও অবিবাহিত। পরিবার থেকে বিয়ের জন্য তাকে দীর্ঘদিন ধরেই চাপ দেওয়া হচ্ছিল। ঘটনার দিন দুপুরেও এ নিয়ে তর্কের একপর্যায়ে নাজমুল হঠাৎ করেই ঘরের মধ্যে ঢুকে নিজেই নিজের গোপনাঙ্গে ছুরি চালায়।

রক্তাক্ত অবস্থায় তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়, পরে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে এলাকাবাসী বলছে, নাজমুল স্বাভাবিকভাবে চলাফেরা করলেও মাঝে মাঝেই আচরণে অস্বাভাবিকতা দেখা যেত। অনেকের ধারণা, মানসিক সমস্যাই তাকে এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে।

পাবনা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, নাজমুলের শারীরিক অবস্থা স্থিতিশীল হলেও মানসিকভাবে সে বিপর্যস্ত। তার প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বাঁশের কঞ্চি দিয়ে ব্রিজ নির্মাণ!

বিয়ের জন্য চাপ, রাগে নিজের গোপনাঙ্গ কেটে ফেলল যুবক!

আপডেট সময় ১২:২৪:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫