ঢাকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন শাহজালাল (র.) মাজারের দানের অর্থে স্বচ্ছতা আনতে কমিটি, এক মাসের মধ্যে সুপারিশ সরকারি হাসপাতালে সন্তান জন্ম দিলেই মিলবে এক গ্রাম সোনার আংটি, ব্যতিক্রমী উদ্যোগে আলোচনায় মুখ্যমন্ত্রী বিজয় হরমুজ প্রণালি থেকে বছরে ৪০ বিলিয়ন ডলার আয় করবে ইরান নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলে হত্যা, ভাইরাল ভিডিওতে তোলপাড় মাদক নির্মূলে ব্যবস্থা না নিলে এমপি পদ ছাড়ব, গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লংমার্চের হুঁশিয়ারি বিষাক্ত শুঁয়োপোকার আতঙ্কে জার্মানির একাধিক পার্ক বন্ধ স্পেন ম্যাচের আগে কোচের বিরুদ্ধে বিদ্রোহ উরুগুয়ে শিবিরে জব্দ হেরোইনও কখনো ‘আটা-ময়দা’ হয়ে যায়, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গ থেকে পুশইনের চেষ্টা ঠেকাতে সরকার সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে

ভৈরবে চলন্ত ট্রেন থেকে পড়ে অলৌকিকভাবে বেঁচে গেল পিতা-পুত্র

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ১৬৯ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় ঘটে গেল অবিশ্বাস্য এক ঘটনা—চলন্ত ট্রেন থেকে পড়ে যাওয়ার পরও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেন এক বাবা ও তার এক বছর বয়সী সন্তান।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা অভিমুখী তিতাস কমিউটার ট্রেন-এ এ ঘটনা ঘটে। জানা গেছে, পরিবারটি ব্রাহ্মণবাড়িয়া থেকে ভৈরবে এসেছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নির্ধারিত সময়ের প্রায় দেড় ঘণ্টা দেরিতে ট্রেনটি স্টেশনে পৌঁছায়। যাত্রাবিরতির সময় নামতে না পারায় ট্রেন ছাড়ার পর তড়িঘড়ি করে সন্তানকে কোলে নিয়ে নামার চেষ্টা করেন বাবা। এ সময় অসাবধানতাবশত শিশুটি হাত ফসকে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝের ফাঁকা জায়গায় পড়ে যায়।

সন্তানকে বাঁচাতে মুহূর্তের মধ্যেই বাবা ট্রেন থেকে লাফ দেন। পরে তিনি শিশুটিকে বুকে জড়িয়ে প্ল্যাটফর্মের দেয়ালের সঙ্গে লেগে শুয়ে পড়েন। এর মধ্যেই তাদের ওপর দিয়ে একে একে ট্রেনের আটটি বগি চলে যায়। উপস্থিত লোকজনের নিঃশ্বাস বন্ধ হয়ে আসা সেই মুহূর্ত শেষে দেখা যায়—অবিশ্বাস্যভাবে দুজনেই সম্পূর্ণ অক্ষত রয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ-মিয়ানমার আলোচনায় পাশে থাকবে চীন

ভৈরবে চলন্ত ট্রেন থেকে পড়ে অলৌকিকভাবে বেঁচে গেল পিতা-পুত্র

আপডেট সময় ১০:৫০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬