ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের পূর্ব সীমান্তে এখন ‘আরেকটি পাকিস্তান’ গড়ে উঠেছে: জয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৫৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

বাংলাদেশ বর্তমানে একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে এবং আন্তর্জাতিক সম্প্রদায় হস্তক্ষেপ না করলে দেশটি আঞ্চলিক জঙ্গিবাদের প্রধান কেন্দ্র হয়ে উঠতে পারে বলে সতর্ক করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। 

বুধবার (৪ আগস্ট) যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাবে এক বক্তব্যে জয় দাবি করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইসহ বিভিন্ন বিদেশি সংস্থা এখন বাংলাদেশে অবাধে তাদের কার্যক্রম চালাচ্ছে। তিনি বলেন, ভারতের পূর্ব সীমান্তে এখন ‘আরেকটি পাকিস্তান’ গড়ে উঠেছে, যা দিল্লি এবং পুরো বিশ্বের নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ।

জয় অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে গ্রেপ্তার হওয়া বহু সাজাপ্রাপ্ত জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর প্রকাশ্যে সমাবেশ করছে এবং আল–কায়েদার সঙ্গে জড়িত ব্যক্তিরা জনসভায় বক্তব্য রাখছে।

নিরাপত্তা সংক্রান্ত হুমকির পাশাপাশি জয় অভিযোগ করেন, ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সময়ে এবং পরবর্তীতে বিএনপি সরকার কর্তৃক অনুমোদিত দায়মুক্তি আইনের মাধ্যমে গণঅভ্যুত্থানে নিহতদের বিচার বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, অসংখ্য আওয়ামী লীগ নেতাকর্মী ও সাংবাদিককে বিনা বিচারে কারাগারে আটক রাখা হয়েছে এবং রাজনৈতিক সহিংসতার সঠিক বিচার হচ্ছে না। সূত্র: এনডিটিভি

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতের পূর্ব সীমান্তে এখন ‘আরেকটি পাকিস্তান’ গড়ে উঠেছে: জয়

আপডেট সময় ১০:৫৬:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬