ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন ইউক্রেনকে ধ্বংস করতে উত্তর কোরিয়ার ১২০টি ব্যালিস্টিক মিসাইল মোতায়েন রাশিয়ার ডকুমেন্টারিতে নাহিদ-আসিফদের দেখানো উচিত ছিল: মির্জা শামারুহ হরমুজে টোল না নিতে জাতিসংঘে ৮ শীর্ষ শিপিং সংস্থার চিঠি নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য: প্রতিমন্ত্রী রাজধানীতে তরুণীর খ/ণ্ডি/ত দে’হ উ/দ্ধা/র রবীন্দ্র প্রয়াণ দিবসে নিস্তব্ধ শিলাইদহ কুঠিবাড়ি জুলাই স্মৃতি জাদুঘরে উপচে পড়া ভিড়, শেষ প্রথম দিনের সব টিকিট হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে নাস্তানাবুদ ইসরায়েল, হারাল ২ সেনা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা জোরদার, পরিচয়পত্র ছাড়া প্রবেশ বন্ধ

জুলাইয়ের সরকারি ডকুমেন্টরি নিয়ে কড়া বার্তা দিলেন নুসরাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ডকুমেন্টরি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। প্রামাণ্যচিত্রে জুলাইয়ের এক দফা কর্মসূচির ঘোষণাসংক্রান্ত তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম।

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ডকুমেন্টরিটির একটি অংশ শেয়ার করে নুসরাত লেখেন, “ভিডিও দেখলাম। ভালোই হয়েছে। কিন্তু কোন দেশের ঘটনা এটা?”

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, বাংলাদেশে এক দফা কর্মসূচির ঘোষক ছিলেন নাহিদ ইসলাম এবং ‘লং মার্চ টু ঢাকা’র ঘোষক ছিলেন আসিফ মাহমুদ।

নুসরাতের অভিযোগ, ডকুমেন্টরি তৈরির আগে তথ্য যথাযথভাবে যাচাই করা হয়নি। এ প্রসঙ্গে তিনি লেখেন, “ভিডিও বানানোর আগে অন্তত একটু গুগল করে নিতে পারত!” একই পোস্টে তিনি আরও লেখেন, “আমার লিস্টের বিএনপির ভাই ব্রাদাররা এটার ব্যাখ্যা দিয়েন।”

উল্লেখ্য, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া জুলাই-আগস্টের গণআন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নুসরাত তাবাসসুম। সে সময় আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদসহ সমন্বয়কদের ভূমিকা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই যোদ্ধাদের কটাক্ষ করলে ‘সুবিধাবাদী যোদ্ধা’ ও শুনতে হবে: পার্থকে তাজনূভা জাবীন

জুলাইয়ের সরকারি ডকুমেন্টরি নিয়ে কড়া বার্তা দিলেন নুসরাত

আপডেট সময় ০১:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬