ঢাকা , মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মেহেরপুরে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স, ঝুঁকিতে মানুষ ও গবাদিপশু খুনিদের সাথে আপস করলে আবার রাজপথে ফয়সালা হবে: জাবের মাগুরায় এক বাড়ির বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, চারজনকে শোকজ প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর করার সিদ্ধান্তে অনড় সরকার, বিরোধীদলকে আলোচনায় আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর সেই মেহেদী হাসানের চাকরি গেল, বরখাস্ত এডিসি রহমত উল্লাহও পাকিস্তানের নিষেধাজ্ঞার মুখে এবার চীনের দ্বারস্থ ভারত মাগুরার এক বাড়িতে এক মাসের বিদ্যুৎ বিল এসেছে ৫০৬ কোটি টাকা রাড্ডার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামায়াতের ঠাকুরগাঁওয়ে দূর্পাল্লার বাসে ডিএনসির অভিযান, লকার থেকে প্রায় ৫ হাজার পিস ইয়াবা সহ আটক ১ জামালপুরের মাদারগঞ্জে জুয়ার আসর থেকে আ.লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৪

জনগণের মৌলিক অধিকার নিশ্চিতে ব্যর্থ বিএনপি সরকার

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১২৭ বার পড়া হয়েছে

জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। একই সঙ্গে তারা জ্বালানি সংকট, বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’, আইনশৃঙ্খলার অবনতি এবং নিত্যপণ্যের ঊর্ধ্বগতির জন্য সরকারের সমালোচনা করেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে রাজধানীর মুক্তাঙ্গনে ১১ দলীয় ঐক্যজোটের আয়োজিত অবস্থান কর্মসূচিতে এসব অভিযোগ তোলা হয়। জ্বালানি তেল ও গ্যাস সংকট, বিদ্যুতের অতিরিক্ত বিল এবং দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের প্রায় সব খাতই এখন চাঁদাবাজির কবলে। তারা অভিযোগ করেন, গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। তাদের দাবি, নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে সরকার লুটপাটে জড়িয়ে পড়েছে এবং সিন্ডিকেটের মাধ্যমে জ্বালানি তেল ও গ্যাস সংকট তৈরি করে বাজারে মূল্যবৃদ্ধির সুযোগ সৃষ্টি করা হয়েছে।

এ সময় বিদ্যুতের ‘ভূতুড়ে বিল’ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মেহেরপুরে ছড়াচ্ছে অ্যানথ্রাক্স, ঝুঁকিতে মানুষ ও গবাদিপশু

জনগণের মৌলিক অধিকার নিশ্চিতে ব্যর্থ বিএনপি সরকার

আপডেট সময় ০১:৩৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬