ঢাকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ইরানের সামরিক নীতি আক্রমণাত্মক করার ঘোষণা আইআরজিসির জিম্বাবুয়েতে ফেরিডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৮৪ জনে  কাল থেকে রাজধানীতে চলবে বিআরটিসির ‘মহিলা বাস’, চালক-কন্ডাক্টরও নারী অসুস্থ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত ৯০০ কর্মী ছাঁটাই করা সিইও এবার নিজেই হারালেন চাকরি মসজিদ রক্ষায় লড়েছিলেন এক পায়ে, সেই নেপালি যুবককে পুরস্কৃত করল সৌদি প্রতিটি মার্কিন সেনাকে হত্যা বা আটক করলে ৩০ হাজার ডলার পুরস্কার: ইরানের সেনাপ্রধান গাজায় প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে আদালতে যাচ্ছে ভারত ইরান যুদ্ধে যোগ না দেয়ায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানোর ঘোষণা ট্রাম্পের

পাবজি-ফ্রি ফায়ারের দ্বন্দ্বে বন্ধুকে হত্যা, শিশু আইনে ২ জনের সাজা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

অনলাইন গেম পাবজিফ্রি ফায়ারকে কেন্দ্র করে বন্ধুকে হত্যার ঘটনায় পাঁচ বছর পর রায় দিয়েছেন আদালত। শিশু আইনে দুই কিশোরকে সর্বোচ্চ সাজা দেওয়ার পাশাপাশি দেশের স্মার্টফোন থেকে নিষিদ্ধ পাবজি ও ফ্রি ফায়ার অ্যাপ অপসারণে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন—বিটিআরসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ শেখ এ রায় ঘোষণা করেন। রায়ে মোস্তফা আল মুজাহিদকে ১০ বছরের এবং জুনায়েদ ইসলাম হামিমকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া দুজনকে ৫ লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে।

মামলার নথি অনুযায়ী, ২০২১ সালের ২৬ জুন গাংনী উপজেলার কিশোর রেজোয়ান আল আবিরকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তার দুই বন্ধু। পরে আবিরের বাবার কাছে ফোন করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি জানাজানি হলে পুলিশ তদন্ত শুরু করে।

জিজ্ঞাসাবাদে দুই কিশোর স্বীকার করে, পাবজি ও ফ্রি ফায়ার খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে তারা আবিরকে হত্যা করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ মরদেহ উদ্ধার করে এবং নিহতের মায়ের করা মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন।

রাষ্ট্রপক্ষ জানিয়েছে, হত্যা ও চাঁদাবাজির অভিযোগ প্রমাণিত হলেও আসামিরা ঘটনার সময় শিশু হওয়ায় শিশু আইনের আওতায় এটিই সর্বোচ্চ শাস্তি। একই সঙ্গে আদালত বিটিআরসিকে দেশের স্মার্টফোন থেকে নিষিদ্ধ পাবজি ও ফ্রি ফায়ার অ্যাপ অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং জরিমানার অর্থ আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ইরানের সামরিক নীতি আক্রমণাত্মক করার ঘোষণা আইআরজিসির

পাবজি-ফ্রি ফায়ারের দ্বন্দ্বে বন্ধুকে হত্যা, শিশু আইনে ২ জনের সাজা

আপডেট সময় ০৫:০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬