ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার হিন্দু শরণার্থীদের নাগরিকত্ব দেব, মুসলিমদের ঘাড়ধাক্কা: শুভেন্দু যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির অতিথি না করায় ১৪৪ ধারা জারির মাইকিং, সেই ছাত্রদল নেতা বহিষ্কার শোষণের শিকল ভাঙতে শিক্ষিত ও সচেতন হতে হবে: সারজিস ’২৭ সালে তিস্তা মহাপরিকল্পনার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী: ত্রাণমন্ত্রী ছাত্রদলের গণতান্ত্রিক চর্চা নিয়ে প্রশ্ন সাবেক শিবির সভাপতির ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী ইরান তাদের সামরিক বাহিনীর বড় একটি অংশকে বেতন দিতে পারছে না-দাবি ট্রাম্পের

বাংলাদেশ বর্তমানে একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে: সজীব ওয়াজেদ জয়

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

বাংলাদেশকে বর্তমানে একটি ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে দাবি করে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়।

বুধবার যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লির ফরেন করেসপনডেন্টস ক্লাবে বক্তব্য দেন তিনি। সেখানে জয় অভিযোগ করেন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইসহ বিভিন্ন বিদেশি সংস্থা এখন বাংলাদেশে অবাধে কার্যক্রম চালাচ্ছে। তার দাবি, ভারতের পূর্ব সীমান্তে ‘আরেকটি পাকিস্তান’ গড়ে উঠেছে, যা ভারতসহ পুরো অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

এ সময় তিনি আরও অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের সময়ে গ্রেপ্তার হওয়া বেশ কয়েকজন সাজাপ্রাপ্ত জঙ্গিকে মুক্তি দেওয়া হয়েছে। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর প্রকাশ্যে সমাবেশ করছে এবং আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও জনসভায় বক্তব্য দিচ্ছেন বলেও দাবি করেন তিনি।

তবে এসব অভিযোগের বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে ইয়াবাসহ দুই নারী ইউপি সদস্য গ্রেফতার

বাংলাদেশ বর্তমানে একটি ‘ব্যর্থ রাষ্ট্রে’ পরিণত হয়েছে: সজীব ওয়াজেদ জয়

আপডেট সময় ১১:১২:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬