ঢাকা , বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ আগস্ট কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড দেবেন প্রধানমন্ত্রী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

১৬ আগস্ট কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আগামী ১৬ আগস্ট। এদিন কিশোরগঞ্জ সদর থেকে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার ফ্যামিলি কার্ড প্রদান–সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পঞ্চম সভা শেষে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, উদ্বোধনের পর আগামী অক্টোবর থেকে পর্যায়ক্রমে সারা দেশে ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হবে। সরকারের লক্ষ্য, ২০২৭ সালের জুনের মধ্যে ৪০ লাখ ২০ হাজার পরিবারকে এই কার্ডের আওতায় আনা। আর আগামী চার বছরে দেশের ১ কোটি ৬০ লাখ পরিবার ফ্যামিলি কার্ড সুবিধা পাবে।

সমাজকল্যাণমন্ত্রী আরও জানান, আগামী ছয় সপ্তাহের মধ্যে সারা দেশে সুবিধাভোগীদের তথ্য সংগ্রহের কাজ শেষ হবে। তবে তথ্য সংশোধনের সুযোগ চালু থাকবে এবং তথ্যের সঠিকতা নিশ্চিত করতে তিন ধাপে যাচাই-বাছাই করা হবে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ডধারীরা সোনালী ব্যাংক, জনতা ব্যাংক এবং বাংলাদেশ কৃষি ব্যাংক-এর মাধ্যমে তাদের প্রাপ্য আর্থিক সহায়তা উত্তোলন করতে পারবেন।

সরকারের প্রত্যাশা, এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের কাছে সামাজিক সুরক্ষা কার্যক্রম আরও কার্যকরভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং দেশের দারিদ্র্য কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১৬ আগস্ট কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড দেবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৫:২৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬