ঢাকা , বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
কেমনে হাদি হলের নাম মুছে মুজিবের নামে হয় মাথায় আসে না: পিনাকী শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহালের প্রতিবাদ ডাকসুর অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত সরকারের ঘরজামাই দত্তক নিচ্ছে জাপানের ধনী পরিবারগুলো বিক্ষোভ মিছিল নিয়ে এসে কুমিল্লায় বিএনপি কার্যালয় ভাঙচুর ব্যাংক হিসাব তলবের ঘটনায় ক্ষোভ প্রকাশ সালমান মুক্তাদিরের, ‘যা করবেন করেন’ মেধা তালিকায় প্রথম, তবুও গেজেটে নাম নেই সোহেল-মামুনের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: নৌরুটের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি শ্রমিক লীগের সদস্য থেকে তাঁতী দলের সাংগঠনিক সম্পাদক আম্মার ছিলেন শিবিরের ‘সাথী’, ‘পদ-বাণিজ্য’ করে হন বহিষ্কার

জুলাইয়ের সরকারি ডকুমেন্টরি নিয়ে কড়া বার্তা দিলেন নুসরাত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০১:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রকাশিত একটি ডকুমেন্টরি ঘিরে শুরু হয়েছে বিতর্ক। প্রামাণ্যচিত্রে জুলাইয়ের এক দফা কর্মসূচির ঘোষণাসংক্রান্ত তথ্য নিয়ে প্রশ্ন তুলেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক নুসরাত তাবাসসুম।

বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ডকুমেন্টরিটির একটি অংশ শেয়ার করে নুসরাত লেখেন, “ভিডিও দেখলাম। ভালোই হয়েছে। কিন্তু কোন দেশের ঘটনা এটা?”

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনের প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, বাংলাদেশে এক দফা কর্মসূচির ঘোষক ছিলেন নাহিদ ইসলাম এবং ‘লং মার্চ টু ঢাকা’র ঘোষক ছিলেন আসিফ মাহমুদ।

নুসরাতের অভিযোগ, ডকুমেন্টরি তৈরির আগে তথ্য যথাযথভাবে যাচাই করা হয়নি। এ প্রসঙ্গে তিনি লেখেন, “ভিডিও বানানোর আগে অন্তত একটু গুগল করে নিতে পারত!” একই পোস্টে তিনি আরও লেখেন, “আমার লিস্টের বিএনপির ভাই ব্রাদাররা এটার ব্যাখ্যা দিয়েন।”

উল্লেখ্য, ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া জুলাই-আগস্টের গণআন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন নুসরাত তাবাসসুম। সে সময় আন্দোলনের বিভিন্ন পর্যায়ে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদসহ সমন্বয়কদের ভূমিকা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কেমনে হাদি হলের নাম মুছে মুজিবের নামে হয় মাথায় আসে না: পিনাকী

জুলাইয়ের সরকারি ডকুমেন্টরি নিয়ে কড়া বার্তা দিলেন নুসরাত

আপডেট সময় ০১:৩২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬