ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী একজন অপদার্থকে বিদ্যুৎমন্ত্রী বানিয়ে রাখা হয়েছে: জামায়াত আমির পড়তে-লিখতে জানেন না, শুনে শুনে ৭১ বছরে পুরো কোরআন হিফজ! সিঙ্গাপুরের ৬১তম জাতীয় দিবস উপলক্ষে সংবর্ধনায় জামায়াত নেতারা জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ২ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তৃতীয় দফায় তেলের দামে বড় পতন মোহনপুরে বিধবা নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে সিরাজগঞ্জে মসজিদে সোফা বসিয়ে সংসদ সদস্যের সভা

ফেসবুকে ঘোষণা দিয়ে রাজনীতি ছাড়লেন আ.লীগের প্রবীণ নেতা

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৫:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

জামালপুরে আওয়ামী লীগের প্রবীণ নেতা ও জেলা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ গোলাম রব্বানী রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দলীয় সদস্যপদ, পদ ও সমর্থক পরিচয় থেকে পদত্যাগের কথা জানান তিনি।

মাদারগঞ্জের ‘আব্দুল আলীম মির্জা কাশেম কামিল মাদ্রাসা’র অধ্যক্ষ গোলাম রব্বানী দীর্ঘ চার দশকেরও বেশি সময় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মাদারগঞ্জ থানা যুবলীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পদ, কেন্দ্রীয় যুবলীগের সদস্য এবং সর্বশেষ জেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

মুঠোফোনে তিনি জানান, ২০১৮ সালে হজ পালনকালে কাবাঘর স্পর্শ করে রাজনীতি ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছিলেন। তার ভাষায়, রাজনীতি তার জন্য নয়। এতদিন আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সুযোগ না পেলেও এখন সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন। জীবনের বাকি সময় কোরআন-সুন্নাহর আলোকে কাটাতে চান বলেও জানান তিনি।

গোলাম রব্বানীর এই ঘোষণাকে ঘিরে মাদারগঞ্জে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমু বলেন, ফেসবুক পোস্টটি তিনি দেখেছেন। তবে একজন দীর্ঘদিনের সংগ্রামী রাজনৈতিক নেতা কেন এ সময়ে রাজনীতি ছাড়লেন, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই

ফেসবুকে ঘোষণা দিয়ে রাজনীতি ছাড়লেন আ.লীগের প্রবীণ নেতা

আপডেট সময় ০৫:৫২:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬