ঢাকা , শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
মার্কিন হামলার পর খার্গ দ্বীপের তেল অবকাঠামো পরিদর্শন ইরানি কর্মকর্তাদের বৈষম্যের চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে বিএনপি: ডা. তাহের সপরিবারে স্বেচ্ছায় আত্মগোপনে পিন্টু: পুলিশ কথায় কথায় ওয়াকআউট করলে ক্ষতি হবে গণতন্ত্রের: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ধর্ষণ মামলায় বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটা অক্ষরে অক্ষরে পালন করব: ধর্ম প্রতিমন্ত্রী ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান, বিএনপি নেতাকে শোকজ সরকার পূর্ণ সংস্কারকে পাশ কাটিয়ে আংশিক সংস্কার করতে চাইছে, এমন অভিযোগে ওয়াকআউট করে বিরোধীদল মেহেরপুর থানায় একটি মাত্র জিডি, ফিরিয়ে পাচ্ছেন হারানো মুঠোফোন ও নগদ অর্থ রাশিয়ায় গ্যাস পাইপলাইন বিস্ফোরণে ১ বাংলাদেশি নিহত, জানা গেল পরিচয়

হাসিনার ফ্লাইট কেন মিস করেছিলেন সালমান এফ রহমান?

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে দেশত্যাগের সময় শেখ হাসিনার সঙ্গে একই ফ্লাইটে যাওয়ার কথা ছিল তার ঘনিষ্ঠ সহযোগী ও সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের। তবে শেষ মুহূর্তে তিনি সেই ফ্লাইট ধরতে পারেননি বলে দাবি করেছে একাধিক সূত্র।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী, সেদিন সকালে গণভবন থেকে শেখ হাসিনা ও শেখ রেহানা বিমানবন্দরের উদ্দেশে রওনা হওয়ার আগে কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীকে সঙ্গে নিতে চেয়েছিলেন। এ জন্য অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক ও সালমান এফ রহমানকে একাধিকবার ফোন করা হয়। কিন্তু সময়মতো বিমানবন্দরে পৌঁছাতে পারেননি সালমান।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, পরে প্রকাশ্যে আসা একটি অডিওতে শেখ হাসিনা ও শেখ রেহানাকে সালমান এফ রহমানকে দ্রুত বাসা থেকে বের হওয়ার অনুরোধ জানাতে শোনা যায়।

একটি কূটনৈতিক সূত্রের দাবি, ওই সময় সালমান এফ রহমান একটি প্রভাবশালী পশ্চিমা দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে ছিলেন। ফলে গুরুত্বপূর্ণ সময় হারিয়ে ফেলেন তিনি। পরে তেজগাঁওয়ের পুরোনো বিমানবন্দরে পৌঁছানোর আগেই শেখ হাসিনাকে বহনকারী ফ্লাইটটি ছেড়ে যায়।

যদিও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার জন্য একটি ব্যক্তিগত উড়োজাহাজ প্রস্তুত ছিল, তবে বিমানবন্দরের আশপাশের পরিস্থিতি অস্থির হয়ে পড়ায় সেখানে যাওয়াও সম্ভব হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শেখ হাসিনা দেশ ছাড়ার পর সালমান এফ রহমানকে গ্রেপ্তারে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে নৌপথে পালানোর চেষ্টা করার সময় সদরঘাট এলাকা থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্যসূত্র: ডেইলি ওয়াদা

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

মার্কিন হামলার পর খার্গ দ্বীপের তেল অবকাঠামো পরিদর্শন ইরানি কর্মকর্তাদের

হাসিনার ফ্লাইট কেন মিস করেছিলেন সালমান এফ রহমান?

আপডেট সময় ০৬:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬