ঢাকা , বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান রাফিনিয়াকে ভুল পজিশনে খেলাচ্ছেন আনচেলত্তি, প্রশ্ন তুললেন রোনালদো দেশের প্রধান রুটে চালু হচ্ছে বৈদ্যুতিক ট্রেন- প্রধানমন্ত্রী নামাজের ইমামতি রেখে পালিয়ে যাওয়া বহিষ্কৃত বিএনপি নেতা গ্রেফতার ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ গঠন শুনানি ১৪ জুলাই নিজেকে ‘মুক্তিযুদ্ধে শহীদের সন্তান’ বলা স্লিপ অব টাং: জামায়াত এমপি চুক্তি পছন্দ না হলে তাদের মাথার মাঝখানে বোমা ফেলব: ট্রাম্প স্বপ্নে জীবিত দেখার দাবি: দাফনের ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বেনজীর অধ্যায়ের নতুন মোড়, সিডনির বৈঠকের ছবি ঘিরে নতুন বিতর্ক

সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কালেরকণ্ঠ পত্রিকার সাংবাদিক ও সাংস্কৃতিকর্মী হারুন অর রশিদের উপর দায়ের করা চাঁদাবাজির মিথ্যা মামলা প্রত্যাহার ও সাজানো ডাকাতির ঘটনার রহস্য জনসম্মুখে প্রকাশের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচী করেছে সাংবাদিক সমাজ ও সাংস্কৃতিক কর্মীরা।

শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তায় এ কর্মসূচী পালন করেন তারা।

এ সময় বক্তারা বলেন, তদন্ত ছাড়াই সাংবাদিক হারুন অর রশিদের নামে বালিয়াডাঙ্গী থানা পুলিশ চাঁদাবাজির মামলা নিয়েছে। মামলাটির বাদী আওয়ামী লীগ পরিবারের লোকজন। এই মামলা দ্রুত প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন তারা।

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার বলেন, সাগর-রুনি হত্যা, সাংবাদিক তুহিন হত্যা, সাংবাদিকদের মামলা দিয়ে বিগত সময়ে কন্ঠরোধ করার চেষ্টা ব্যর্থ হয়েছে। আগামীতে সাংবাদিকদের কন্ঠরোধ করা যাবে না। মামলা প্রত্যাহার না হলে বালিয়াডাঙ্গীর সাংবাদিকদের সব ধরণের কর্মসূচীতে সাথে ঠাকুরগাঁও জেলার সাংবাদিকরা একাত্মতা প্রকাশ করবে।

ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানীর শিকার সাংবাদিক আল মামুন জীবন বলেন, অভুত্থানের আগে ও পরে জেলার মধ্যে সবেচেয়ে বেশি সম্পাদক-সাংবাদিক বিরুদ্ধে মামলা নিয়েছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। ঠুনকো অভিযোগ কেউ দিলেই সাংবাদিকদের বিরুদ্দে মামলা নিতে পুলিশ মরিয়া উঠে। এসব বন্ধ করতে হবে, নাহলে সাংবাদিকরা পুলিশের পজেটিভ সংবাদ প্রকাশ থেকে বিরত থাকবে।

মাছরাঙা টিভির সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লব বলেন, অভুত্থানের পর পুলিশ সংস্কার হবে হবে শুনছি আমরা। কিন্তু সবখানে সংস্কার হলেও পুলিশে চোখে পড়ার মত সংস্কার লক্ষ্য করা যায়নি। সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশি হয়নারী বন্ধ করতে হবে।

অভিনয়শিল্পী আব্দুর রউফ বলেন, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের ডাকাত বলা হচ্ছে। এটা আমাদের জন্য লজ্জাজনক। পুলিশি হয়রানী বন্ধ না হলে সাংস্কৃতিক কর্মীরাও রাস্তায় নামবে।
ঘন্টাব্যাপী চলা মানববন্ধন ও সড়ক অবরোধ চলাকালে অন্যানের মধ্যে বক্তব্যদেন, রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলাম, গাজী টিভির সাংবাদিক এমদাদুল হক ভুট্টো, এনটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদ, বালিয়াডাঙ্গীর সিনিয়র সাংবাদিক এস এম মশিউর রহমান সরকার, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক, বিডি২৪রিপোর্ট এর জেলা প্রতিনিধি মিনহাজ আলম, স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, অভিনয় শিল্পী আব্দুর রউফ, সাংস্কৃতিক কর্মী ফজলুর রহমান, সাংবাদিক ইলিয়াস আলীসহ অনেকে।

উল্ল্যেক্ষ, গত ২৮ আগস্ট কালেরকণ্ঠের বালিয়াডাঙ্গী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় চাঁদাবাজির অভিযোগ করে ছাত্রলীগ নেতার পরিবার। সেই অভিযোগের তদন্ত না করেই রাতে মামলা রুজু করে পুলিশ। গত রবিবার স্বপরিবারে আদালত থেকে জামিনে আসলেও ওই পরিবারটি ডাকাতির নাটক সাজিয়ে পুনরায় মামলা দায়েরের চেষ্টা করে।গত বুধবার (০৩ সেপ্টেম্বর) সংবাদ করে পুলিশি হয়রানীর প্রতিবাদ জানানে সংবাদকর্মীরা ওইদিন রাতে গিয়ে থানায় ৪৮ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডাকাতির ঘটনার রহস্য জনসম্মুখে প্রকাশের আল্টিমটোম দিয়ে আসেন। পুলিশ পদক্ষেপ না নেওয়ার কারণে শনিবার রাস্তায় দাড়ায় সাংবাদিকরা।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বাড়াল পাকিস্তান

সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ

আপডেট সময় ০৭:০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫