ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ নিয়ে সন্ধ্যা লাইভে আসছেন আসিফ মাহমুদ সন্ত্রাস দমনে ক্রসফায়ারের পথে যাবে না সরকার: আইনমন্ত্রী মাগুরায় সাকিবের বাড়িতে শুরু হয়েছে সংস্কার কাজ হাসিনা অসুস্থতার কারণে তাকে সংবাদ সম্মেলন দেখা যায় না: আসিফ নজরুল পশ্চিমবঙ্গে ২৫২ টি মাদ্রাসা বন্ধের নির্দেশ ডাকসুর সংগ্রহশালা থেকে জিন্নাহর ছবি সরাতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে ছাত্রদল আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের সময় আ.লীগ ব্যবসায়ী ও এমপিদের প্রটেকশন দিয়েছে: রাশেদ খাঁন এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীকে যথাযথ মর্যাদায় আমন্ত্রণ জানানো হয়নি: স্পিকার

লালমনিরহাটে দন্তচিকিৎসকের মারধরে গুরুতর আহত রোগী

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:৩৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৫৯ বার পড়া হয়েছে

লালমনিরহাটে দাঁতের চিকিৎসা নিতে গিয়ে দন্তচিকিৎসকের মারধরে গুরুতর আহত হয়েছেন মজিদুল ইসলাম (৩৫) নামের এক রোগী। বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে লালমনিরহাট শহরের মিশন মোড় হোটেল অবসরের দ্বিতীয় তলায় অবস্থিত ইনোভেটিভ ডেন্টিস চেম্বারে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবার জানায়, সাপটিবাড়ি ইউনিয়নের চওড়াটারি এলাকার বাসিন্দা মজিদুল ইসলাম চিকিৎসার জন্য চেম্বারে যান। চিকিৎসক রাশেদ জামান চিকিৎসার খরচ বাবদ ১২ হাজার টাকা দাবি করেন। এর মধ্যে মজিদুল ৯ হাজার টাকা পরিশোধ করেন। তবে বাকি টাকা না দেওয়ায় চিকিৎসক উত্তেজিত হয়ে রোগীকে বেধড়ক মারধর করেন। এতে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পান মজিদুল। পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হলে একাধিক সেলাই দিতে হয়।

আহতের স্ত্রী জেসমিন আক্তার অভিযোগ করে বলেন, ‌‘আমরা গরিব মানুষ, তাই ১২ হাজার টাকা দিতে পারিনি। ৯ হাজার টাকা দেওয়ার পরও ডাক্তার কাজ না করে কাচের বল দিয়ে আমার স্বামীকে মারধর শুরু করেন। আমি বাধা দিলে আমাকেও আঘাত করেন। তার আচরণ দেখে মনে হচ্ছিল তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

এ ঘটনার পর থেকে চিকিৎসক রাশেদ জামান পলাতক। তার ফোন বন্ধ রয়েছে, চেম্বারেও কোনো খোঁজ মেলেনি।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী ইসলাম বলেন, ঘটনাটি শোনা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে হাইকোর্টে আবেদন ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের

লালমনিরহাটে দন্তচিকিৎসকের মারধরে গুরুতর আহত রোগী

আপডেট সময় ১০:৩৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫