ঢাকা , শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা চরমোনাই পীরের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, হাসপাতালে চোর সরকারি ভাতা পাইয়ে দেওয়ার নামে ইমাম-মুয়াজ্জিনের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ প্রধানমন্ত্রীকে আক্বীদার প্রশ্নে সতর্ক থাকার আহ্বান ছারছীনা পীরের পেটে গজ রেখে সেলাইয়ের অভিযোগে কনিকার মৃত্যু, পরিবারের পাশে ডিসি আফরোজা মিসবাহর মোট ৯ বিয়ের দাবি, কাবিন-রেজিস্ট্রেশন নেই: ৫ম স্ত্রীর মামলা বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী ওমরাহ পালন করলেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সাভারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, স্থানীয়দের হাতে আটক ৯ ২৪ বছরে ১১২ এতিম মেয়ের বিয়ে দিলেন রুবেল

সাইফ হাসানের ঝড়ে আফগানদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৮:৫৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

২০১৮ সালে ভারতের দেরাদুনে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল আফগানিস্তান। পাঁচ বছর পর সেই ইতিহাস উল্টে দিল টাইগাররা। সিলেটে দুই ম্যাচের সিরিজে জয় নিশ্চিতের পর শারজাহতে আজ (রোববার) অনুষ্ঠিত তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও দুর্দান্ত জয়ে রশিদ খানের দলকে ধবলধোলাই করল বাংলাদেশ।

আগে ব্যাট করে আফগানিস্তান নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রান তোলে। জবাবে ১২ বল হাতে রেখে ৬ উইকেটে লক্ষ্য ছুঁয়ে ফেলে বাংলাদেশ। ইনিংসের নায়ক সাইফ হাসান ঝড়ো হাফসেঞ্চুরি তুলে নিয়ে দলকে সহজ জয়ের পথে এগিয়ে দেন।

পাওয়ার প্লেতে দারুণ সূচনা এনে দেন সাইফ হাসান ও তানজিদ তামিম। পারভেজ হোসেন ইমন ১৪ রান করে ফেরার পর সাইফ এক প্রান্তে দৃঢ় থাকেন। ৩২ বলে হাফসেঞ্চুরি তুলে নেওয়া এই ওপেনার ৩৮ বলে ৬৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন, ইনিংসে ছিল ২ চার ও ৭ ছক্কা। তার সঙ্গে নুরুল হাসান সোহান অপরাজিত থাকেন ১০ রানে।

এর আগে ব্যাট হাতে আফগানদের হয়ে দারউইশ রাসুলি করেন ৩২, সেদিকউল্লাহ অটল ২৮ এবং শেষ দিকে মুজিব-উর-রহমান ঝড় তোলেন ২৩ রানে। বাংলাদেশের পক্ষে মোহাম্মদ সাইফউদ্দিন নেন ৩ উইকেট, নাসুম আহমেদ ও তানজিম সাকিব ঝুলিতে ভরেন ২টি করে উইকেট।

এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ — যা দুই দলের মধ্যকার টি-টোয়েন্টি ইতিহাসে টাইগারদের জন্য এক ঐতিহাসিক অর্জন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বিশ্বজয়ী হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা চরমোনাই পীরের

সাইফ হাসানের ঝড়ে আফগানদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আপডেট সময় ০৮:৫৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫