ঢাকা , মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছেই নিরাপদ: তারেক রহমান এ্যানির নির্বাচনী উঠান বৈঠকে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বিএনপি নেতা হাশরের ময়দানে শুধু দাঁড়িপাল্লা মার্কা থাকবে: জামায়াত প্রার্থী নির্বাচনে বিএনপি বেশি আসনে জিতবে বলে মনে করছে ৬৬ শতাংশ মানুষ চীনে ঘুষ নেয়ার অপরাধে সাবেক সরকারি কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর বিএনপি ক্ষমতায় গেলে বিভিন্ন পয়েন্টে বিনামূল্যে ইন্টারনেট দেওয়া হবে: তারেক রহমান পদত্যাগের পরপরই দুই ছাত্র উপদেষ্টার বিষয়ে দুদকের তদন্ত চায় সাবেক সমন্বয়করা ১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিলেন নারী বিএনপির প্রার্থী ফজলুরকে নিয়ে স্ট্যাটাসকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত শতাধিক

১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়াত সম্মেলন সফল করার আহ্বান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:১৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

ঢাকা: কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ আগামী ১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়াত সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর জামিয়া নুরিয়া, কামরাঙ্গীরচর মাদরাসায় আলেম-ওলামাদের মতবিনিময় সভায় এই আহ্বান জানান আন্তর্জাতিক মজলিসে তাহাফ্ফুজে খতমে নবুওয়াত বাংলাদেশের ঢাকা ৪ নং জোনের সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী।

মাওলানা মহিউদ্দিন রব্বানী বলেন, “কাদিয়ানী সম্প্রদায় এদেশের মুসলমানদের ঈমান-আকিদা নষ্ট করছে। দীর্ঘদিন ধরে আলেম-ওলামা ও তৌহিদ জনতা তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণার দাবি জানাচ্ছে, কিন্তু সরকার এখনও এটি মেনে নিচ্ছে না। তাই কঠোর আন্দোলনের মাধ্যমে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করতে সরকারকে বাধ্য করতে হবে।”

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শেখ মুজিবুর রহমান, মাওলানা এনামুল হক মুসা, মাওলানা মুজিবুর রহমান হামিদী, ইসলামবাগ মাদরাসার প্রিন্সিপ্যাল মাওলানা আব্দুল কাইউম, মুফতি মুজিবুর রহমান, মাওলানা ইসমাঈল যশোরী, মুফতি সুলতান মহিউদ্দিন, মুফতি হাবিবুর রহমান, মাওলানা শামসুদ্দিন বড়াইলি, চকবাজার মসজিদের ইমাম মাওলানা জসীম উদ্দিন, মুফতি ইলিয়াস মাদারীপুরী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা কামরুজ্জামান তাশফিক, মাওলানা কারী সিদ্দিকুর রহমান এবং মুফতি জাকির হোসাইন প্রমুখ।

সভায় বক্তারা সকল মুসলমানকে সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে এই ঈমানি দায়িত্ব পালন করার আহ্বান জানান।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন ছুটি বাতিল

১৫ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়াত সম্মেলন সফল করার আহ্বান

আপডেট সময় ১০:১৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫