ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ওসমান হাদি হত্যা : অধিকতর প্রতিবেদন ১৭ মে ঈদ উপলক্ষ্যে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির তারিখ ঘোষণা নরেন্দ্র মোদি বাংলায় বললেন, ‘পরিবর্তন হয়ে গেছে’ ভারতে কোন দল ক্ষমতায় আসলো এটা নিয়ে আমরা ভাবি না: গয়েশ্বর মাধবপুরে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার মেয়র নির্বাচিত হলে ‘আম কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি নেতার পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা শাপলা চত্বরে হেফাজতের ৫৮ জন নিহত, প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর ১২ বছরের শিশু ৭ মাসের অন্তঃসত্ত্বা, শিশুর বর্ণনায় উঠে এলো ভয়াবহ তথ্য স্বামী ছাত্রদলের সহসভাপতি হওয়ায় স্ত্রীর শুভেচ্ছা বার্তা

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মীর হামলায় জামায়াত নেতা গুরুতর আহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মীর হামলায় স্থানীয় জামায়াত নেতা আপেল মাহমুদ (৩৫) গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পলাশবাড়ী পৌরসভার গোয়ালপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাড়ি ফেরার সময় গোয়ালপাড়া এলাকায় পৌঁছালে হাসান মিয়া নামে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মী চাইনিজ কুড়াল নিয়ে আপেল মাহমুদের ওপর অতর্কিত হামলা চালায়। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গভীর আঘাত লাগে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে তার অবস্থা অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পলাশবাড়ী থানার ওসি প্রশান্ত কুমার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে রক্তের দাগসহ বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। লিখিত অভিযোগ না এলেও মামলার প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

স্থানীয়দের মতে, আহত ও হামলাকারীর মধ্যে দীর্ঘদিনের ব্যক্তিগত বিবাদ চলছিল, যা সাম্প্রতিক সময়ে তীব্র আকার ধারণ করে। হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক ও সামাজিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ওসমান হাদি হত্যা : অধিকতর প্রতিবেদন ১৭ মে

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মীর হামলায় জামায়াত নেতা গুরুতর আহত

আপডেট সময় ০৯:২৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫