ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে আফগানিস্তান পুরুষদের বিশ্বকাপে ইতিহাস গড়লেন লেডি আমেরিকান ট্রিও রেফারি টরি-ব্রুক-ক্যাথরিন কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা, নেতৃত্বে দেড় যুগ আগের শিক্ষার্থী আফগানিস্তানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের স্মার্টফোন নিষিদ্ধ করল তালেবান এনসিপি নেতার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, থানায় জিডি মোহাম্মদপুরে বিএনপি নেতা নূর ইসলামকে কুপিয়ে জখম ৫৩ বছরের পুরোনো বিদ্যালয়ের নাম বদলে নিজ নামের প্রস্তাব প্রতিমন্ত্রী মীর শাহে আলমের লেবানন সংঘাত বন্ধের নিশ্চয়তা ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফিরবে না ইরান পতাকা কেনার টাকা ছিল না, পলিথিনেই আঁকল আর্জেন্টিনার স্বপ্ন; পাশে দাঁড়াল ফ্যান ক্লাব জামায়াতে কেন এত ‘স্লিপ অব টাং’? মুখ খুললেই নতুন বিতর্ক

হাজার কোটি টাকা কামানোর সুযোগ ছিল, কিন্তু দেশপ্রেম বেছে নিয়েছি’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ২০৭ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “৫ আগস্টের পর দুর্নীতি করে হাজার কোটি টাকা কামানোর সুযোগ ছিল। চাইলে সেই অর্থ নিয়ে বিদেশে চলে যেতাম। কিন্তু দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা ও বিবেকের কারণে আমি সেই পথে যাইনি। আমার কাছে অর্থের চেয়ে দেশপ্রেমই বড়।”

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “অর্থের চাইতে আপনাদের আস্থা ও বিশ্বাস আমার কাছে বেশি মূল্যবান। আগামী নির্বাচনে শাপলা কলিতে ভোট দিয়ে আমার ওপর আস্থা রাখুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—দুর্নীতি করব না, আপনাদের সঙ্গে কোনো প্রতারণা করব না এবং আপনাদের ভোটের মর্যাদা অক্ষুণ্ণ রাখব।”

সরকারবিরোধী আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, “হাসিনা যখন রাস্তায় গুলি করে মানুষ হত্যা করছিল, তখন আপনারা আমাদের জন্য দোয়া করেছিলেন। সেই শক্তিই আমাদের অস্ত্র ছাড়া ফ্যাসিবাদকে বিদায় করতে সাহায্য করেছে। তরুণরাই ছিল আন্দোলনের মূল চালিকাশক্তি। এবারের নির্বাচনেও তরুণরা সামনে এসেছে।”

গণসংযোগ কর্মসূচিতে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে আফগানিস্তান

হাজার কোটি টাকা কামানোর সুযোগ ছিল, কিন্তু দেশপ্রেম বেছে নিয়েছি’

আপডেট সময় ০৯:৩৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫