ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন আশরাফ হাকিমি ‘সাকলায়েনের বিদায়’ এড়িয়ে গেলেন পরীমণি জেডি ভ্যান্সের ‘ধমকে’ থামলো ইসরাইল, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মরক্কো-স্কটল্যান্ডে ঝুঁলছে ব্রাজিলের গ্রুপ ভাগ্য মেহেরপুর সীমান্তে চারজনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির অবস্থানে ব্যর্থ বিএসএফ ৬ কোটি টাকার বৃত্তি পেলেন চাঁদপুরের সানজিদা তুলি আজ থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবাননের সশস্ত্র গোষ্ঠী : অ্যাক্সিওস বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে আফগানিস্তান

হাজার কোটি টাকা কামানোর সুযোগ ছিল, কিন্তু দেশপ্রেম বেছে নিয়েছি’

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, “৫ আগস্টের পর দুর্নীতি করে হাজার কোটি টাকা কামানোর সুযোগ ছিল। চাইলে সেই অর্থ নিয়ে বিদেশে চলে যেতাম। কিন্তু দেশ ও জাতির প্রতি দায়বদ্ধতা ও বিবেকের কারণে আমি সেই পথে যাইনি। আমার কাছে অর্থের চেয়ে দেশপ্রেমই বড়।”

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “অর্থের চাইতে আপনাদের আস্থা ও বিশ্বাস আমার কাছে বেশি মূল্যবান। আগামী নির্বাচনে শাপলা কলিতে ভোট দিয়ে আমার ওপর আস্থা রাখুন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—দুর্নীতি করব না, আপনাদের সঙ্গে কোনো প্রতারণা করব না এবং আপনাদের ভোটের মর্যাদা অক্ষুণ্ণ রাখব।”

সরকারবিরোধী আন্দোলনের প্রসঙ্গে তিনি বলেন, “হাসিনা যখন রাস্তায় গুলি করে মানুষ হত্যা করছিল, তখন আপনারা আমাদের জন্য দোয়া করেছিলেন। সেই শক্তিই আমাদের অস্ত্র ছাড়া ফ্যাসিবাদকে বিদায় করতে সাহায্য করেছে। তরুণরাই ছিল আন্দোলনের মূল চালিকাশক্তি। এবারের নির্বাচনেও তরুণরা সামনে এসেছে।”

গণসংযোগ কর্মসূচিতে এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

ধর্ষণ মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন আশরাফ হাকিমি

হাজার কোটি টাকা কামানোর সুযোগ ছিল, কিন্তু দেশপ্রেম বেছে নিয়েছি’

আপডেট সময় ০৯:৩৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫