ঢাকা , মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নরেন্দ্র মোদি বাংলায় বললেন, ‘পরিবর্তন হয়ে গেছে’ ভারতে কোন দল ক্ষমতায় আসলো এটা নিয়ে আমরা ভাবি না: গয়েশ্বর মাধবপুরে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার মেয়র নির্বাচিত হলে ‘আম কার্ড’ দেওয়ার প্রতিশ্রুতি বিএনপি নেতার পশ্চিমবঙ্গ থেকে পুশইন হলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা শাপলা চত্বরে হেফাজতের ৫৮ জন নিহত, প্রধান আসামি হচ্ছেন শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর ১২ বছরের শিশু ৭ মাসের অন্তঃসত্ত্বা, শিশুর বর্ণনায় উঠে এলো ভয়াবহ তথ্য স্বামী ছাত্রদলের সহসভাপতি হওয়ায় স্ত্রীর শুভেচ্ছা বার্তা দেশের ক্রীড়াঙ্গনকে উন্নত করতে স্পোর্টস ডিপ্লোমেসি করবেন জাইমা রহমান সরকার গঠনে ১০ বিধায়কের সমর্থন লাগবে বিজয়ের, কোন পথে হাঁটছেন অভিনেতা?

যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

শনিবার (৬ ডিসেম্বর) সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সমমনা ইসলামি ৮ দলের বিভাগীয় সমাবেশে যোগ দিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, যেসব রাজনৈতিক নেতারা এতদিন ‘নির্বাচন, নির্বাচন’ করে জনগণকে ক্লান্ত করে ফেলেছিলেন, তারা এখন ভিন্ন সুরে কথা বলছেন। কারণ তারা বুঝতে পারছেন—আগামী নির্বাচনে জনগণ তাদেরকে লাল কার্ড দেখাতে প্রস্তুত।

তিনি অভিযোগ করেন, দেশের জনগণ অতীতের অভিজ্ঞতা থেকে আশা করেছিল রাজনৈতিক দলগুলো শুদ্ধতার পথে ফিরবে, কিন্তু কিছু দল এখনও পুরনো রীতিতেই চলছে—সংস্কারেও রাজি নয়, সনদ বাস্তবায়নেও নয়। এখন তাদের বক্তব্যে পরিবর্তন দেখা যাচ্ছে, যা তার মতে ‘ভালো লক্ষণ নয়’।

ডা. শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি নির্বাচনী প্রক্রিয়া ভণ্ডুল করার চেষ্টা করে, দেশের সচেতন জনগণ তাদের সব ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে। তিনি আরও দাবি করেন, দেশের যুব সমাজের রক্ত ও ত্যাগের সঙ্গে ৮ দলের অবস্থান সামঞ্জস্যপূর্ণ এবং এর বিপরীতে যারা দাঁড়াবে, জনগণ তাদের ক্ষমা করবে না।

তিনি বলেন, “আমাদেরকে নানা শক্তির ভয় দেখানো হয়—অমুক দেশ, তমুক দেশ। কিন্তু ইসলামি ও দেশপ্রেমিক নেতাকর্মীরা হাসিমুখে ফাঁসিও বরণ করতে পারে। আমরা ভয় করি কেবল আল্লাহকে; অন্য কাউকে পাত্তা দিই না।”

দেশের ওপর কোনো “দাদাগিরি” মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ চলবে আল্লাহর বিধান ও জনগণের সিদ্ধান্ত অনুযায়ী। যারা প্রশাসনিক ক্যু’র মাধ্যমে ক্ষমতায় যেতে চায়, তাদের উদ্দেশে তিনি বলেন—“সে সূর্য এ দেশে আর উঠবে না।”

সমাবেশে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, যারা নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে, তাদের বয়কট করবে জনগণ। আর খেলাফত মজলিশের মহাসচিব মামুনুল হক বলেন, গণভোটে ‘না’-এর পক্ষে যারা অবস্থান নেবে, তাদের জনগণ প্রত্যাখ্যান করবে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নরেন্দ্র মোদি বাংলায় বললেন, ‘পরিবর্তন হয়ে গেছে’

যারা এতদিন নির্বাচনের জন্য পাগল ছিলেন, তাদের এখন ভিন্ন সুর: জামায়াত আমির

আপডেট সময় ০৯:৪১:২৯ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫