ঢাকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
‘সাকলায়েনের বিদায়’ এড়িয়ে গেলেন পরীমণি জেডি ভ্যান্সের ‘ধমকে’ থামলো ইসরাইল, লেবাননে যুদ্ধবিরতি কার্যকর অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী মরক্কো-স্কটল্যান্ডে ঝুঁলছে ব্রাজিলের গ্রুপ ভাগ্য মেহেরপুর সীমান্তে চারজনকে পুশ-ইনের চেষ্টা, বিজিবির অবস্থানে ব্যর্থ বিএসএফ ৬ কোটি টাকার বৃত্তি পেলেন চাঁদপুরের সানজিদা তুলি আজ থেকে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল-লেবাননের সশস্ত্র গোষ্ঠী : অ্যাক্সিওস বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে শুভেন্দু সরকার পাকিস্তানে বিমান হামলা চালিয়েছে আফগানিস্তান পুরুষদের বিশ্বকাপে ইতিহাস গড়লেন লেডি আমেরিকান ট্রিও রেফারি টরি-ব্রুক-ক্যাথরিন

১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১০:২৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, “বাংলাদেশ অপার সম্ভাবনাময় দেশ হলেও দীর্ঘদিনের দুর্নীতি, লুটপাট ও টাকা পাচারের কারণে উন্নয়নের গতি বারবার থেমে গেছে।”

শনিবার (৬ ডিসেম্বর) কুমিল্লার দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজ মাঠে এক প্রীতি সমাবেশে তিনি এসব মন্তব্য করেন।

তিনি অভিযোগ করে বলেন, গত ১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। “এ টাকা সাধারণ মানুষের—কৃষক, শ্রমজীবী, দিনমজুরের কষ্টার্জিত উপার্জন। অথচ স্বৈরাচারী শাসনব্যবস্থা কায়েম করে নেতৃত্বে থাকা ব্যক্তিরা দেশের সম্পদ লুট করে বেগমপাড়ায় বিলাসী জীবনযাপন করছে,”—বলেন তিনি।

জাহিদুল ইসলাম আরও বলেন, দেশে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের নানা সমীকরণ আদর্শিক জাগরণের কাছে ভেঙে পড়েছে। “জুলাই ছিল ন্যায়ের পক্ষে বিজয়ের মাস। এই আদর্শিক ধারাকে ধারণ করতে পারলে আগামী দিনের বাংলাদেশ আরও সুন্দরভাবে গড়ে তোলা সম্ভব,” তিনি মন্তব্য করেন।

সমাবেশে কুমিল্লা–নোয়াখালী অঞ্চলের টিম সদস্য নজরুল ইসলাম খাদেম, গাজীপুর মহানগর জামায়াতের সেক্রেটারি মো. আবু সাঈদ মুহাম্মদ ফারুক, কুমিল্লা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. সাইফুল ইসলাম শহীদ, কুমিল্লা-৫ আসনের প্রার্থী ড. মোবারক হোসাইন এবং দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. শহীদুল ইসলামসহ স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

‘সাকলায়েনের বিদায়’ এড়িয়ে গেলেন পরীমণি

১৫ বছরে দেশ থেকে সাড়ে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে: শিবির সভাপতি

আপডেট সময় ১০:২৬:৫০ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫