ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ নিজেকে শিশু মুক্তিযোদ্ধা দাবি তাহেরের, স্বাগত জানিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অর্থ আত্মসাৎ মামলায় স্ত্রী সহ গ্রেফতার বিএনপি নেতা বাবলু আগামী ২৫ বছর গ্রীষ্মকালে হবে না পবিত্র হজ রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন: নাহিদ ইসলাম  গ্যাস্ট্রিক-ক্যানসার বলে মিথ্যা অসুস্থতার সার্টিফিকেট দিয়েছেন কামরুল ইসলাম: চিফ প্রসিকিউটর মাদকের টাকার জন্য নিজের ঘরের টিনের বেড়া খুলে নিলেন যুবক পুরোনো ছবি দিয়ে অপপ্রচার, বাস্তবে ডুবে যায়নি চট্টগ্রাম: প্রতিমন্ত্রী টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ৭ হাজার একর জমির ধান, দিশেহারা কৃষকরা তুরস্কে কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি ক্বারীর বিশ্বজয়

মাওলানা ভাসানীর কবর জিয়ারতের মধ্যদিয়ে ঢাকার বাইরে কর্মসূচি শুরু করবেন তারেক রহমান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০২:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ১৭৬ বার পড়া হয়েছে

১৭ বছরেরও বেশি সময় লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে ফিরে প্রথমবারের মতো রাজধানী ঢাকার বাইরে কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামী ১১ জানুয়ারি তিনি সকাল ৯ টায় গুলশান এভিনিউর ১৯৬ নম্বর বাড়ি থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা করবেন। টাঙ্গাইল পৌঁছে তিনি দুপুর ১টায় সন্তোষে উপমহাদেশের বিখ্যাত গণমানুষের মজলুম নেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন।

ভাসানীর মাজার জিয়ারত শেষে তারেক রহমান বেলা তিনটায় যমুনার পশ্চিম পাড়ে সিরাজগঞ্জে যাত্রা বিরতি নেবেন। সেখান থেকে রাতে বগুড়া পৌঁছে শহরের আলতাফুন্নেসা বিদ্যালয় মাঠে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শেষে রাত যাপন করবেন তিনি। পরদিন ১২ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় বগুড়া থেকে রওনা হয়ে বেলা ২টায় রংপুরের পীরগঞ্জে জুলাই আন্দোলনের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন।

সেখান থেকে তারেক যাবেন দিনাজপুরে। দিনাজপুরে তার নানী মরহুমা তৈয়বা মজুমদারের কবর জিয়ারত করবেন তারেক রহমান। পাশাপাশি আত্মীয় স্বজনের খোঁজ খবর নেবেন এবং দিনাজপুরে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন। রাত ১১টায় দিনাজপুর থেকে রওনা হয়ে রাত ১টায় ঠাকুরগাঁও পৌঁছাবেন। সেখানে রাত যাপন করবেন। পরদিন ১৩ জানুয়ারি সকাল ১০টায় ঠাকুরগাঁও থেকে পন্চঘরে দুপুর দেড়টায় পৌঁছে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন।

সেখান থেকে নীলফামারীর যাবেন বিকাল ৪টায়। করবেন জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত। সেখান থেকে লালমনিরহাট গিয়ে জুলাই আন্দোলনের শহীদদের কবর জিয়ারত করবেন সন্ধ্যা ৭,টায়। সেখান থেকে রওনা হয়ে রাত ১ টায় রংপুর ফিরে রাত যাপন করবেন। এরপরদিন ১৪ জানুয়ারি সকাল ১০টায় রংপুর থেকে রওনা হয়ে বগুড়ার গাবতলী নিজের নির্বাচনী এলাকায় সফর ও ফেরার পথে মহাস্থানগড়ে থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। ঢাকায় রাত ২টায় পৌছাবেন।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চারদিনের উত্তরান্চল সফর উপলক্ষে তার একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ঢাকা, গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী ও কুড়িগ্রাম জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তা বরাবর চিঠি দিয়েছেন। চিঠিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এই সফর সম্পূর্ণ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান উল্লেখ করে এক্ষেত্রে নির্বাচন কমিশনের জারি করা আচরণ বিধি কোনক্রমেই লঙ্ঘন করা হবে না বলে প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সংরক্ষিত আসনে ৪৯ নারীকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ

মাওলানা ভাসানীর কবর জিয়ারতের মধ্যদিয়ে ঢাকার বাইরে কর্মসূচি শুরু করবেন তারেক রহমান

আপডেট সময় ০২:২৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬