ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের ১০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৪:৫৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬
  • ৩১১ বার পড়া হয়েছে

এবার সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতী ইউনিয়নের ১০০ নেতাকর্মী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন। আজ বুধবার (৭ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. আকবর আলীর বাসভবনে গিয়ে দলটিতে যোগ দেন তারা। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি নেতা এম. আকবর আলী।

এদিকে যোগদানে নেতৃত্ব দেওয়া পূর্নিমাগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন বলেন, সমসাময়িক প্রেক্ষাপটে মনে হয় শহীদ প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি দেশের জন্য ভালো কিছু করবে। তাই ইউনিয়নের ওয়ার্ড ও তৃনমূল পর্যায়ের ১০০ জনের মতো নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি। যোগ দেওয়া নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো মামলা নেই বলেও জানান তিনি।

এ বিষয়ে সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. আকবর আলী বলেন, আওয়ামী লীগের নেতারা এখন পলাতক। তাই ওই দলের তূণমূলের নেতাকর্মীরা বিএনপির আদর্শ ও উল্লাপাড়া উপজেলার উন্নয়নে আমার ভূমিকার প্রতি সন্তুষ্ট হয়ে বিএনপিতে যোগদান করেছেন। যোগদানকারীদের পূর্নিমাগাতি ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও প্রতিটি ঘরে ঘরে গিয়ে ভোট প্রার্থনার আহ্বান জানিয়েছি। বিশ্বাস করি তাঁরা আমার পাশে থাকবেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগের ১০০ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

আপডেট সময় ০৪:৫৬:২৪ অপরাহ্ন, বুধবার, ৭ জানুয়ারী ২০২৬