ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
পোস্টটি কার উদ্দেশে? প্রশ্নে মুখর নেটিজেনরা ভারতের হেলিকপটার ও ড্রোন যেন প্রবেশ না করে: সীমান্ত বৈঠকে বিএসএফকে বিজিবি ছয় কার্যদিবসের মধ্যে রামিসা হত্যার রায় দেওয়া হয়েছে: আইনমন্ত্রী মাদকবিরোধী অভিযানের আড়ালে কি বাড়ছে গণবিচার? জব্দ করা ২ হাজার ৪০০ কোটি ডলার ছাড় না দিলে আমেরিকার সঙ্গে চুক্তি নয়: ইরান আত্মীয়কে বাঁচাতে কিডনি দিতে যান দিল্লিতে, আগুনে পুড়ে এখন নিজেই আইসিইউতে এক বাংলাদেশি সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা, পাবেন রামিসার ওয়ারিশরা গণ-অভ্যুত্থান দিবসে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেবে সরকার বিএসএফের পুশইন রুখে দিতে বিজিবির সঙ্গে পাহারায় গ্রামবাসী শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: সোহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড

ঢাকা সিটি কর্পোরেশনে ‘বহিরাগত উপদেষ্টা ও প্রশাসক’ নিয়োগের অভিযোগ, কঠোর সমালোচনায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৯:৩৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • ৩৮০ বার পড়া হয়েছে

ঢাকা মহানগরের স্থানীয় সরকার ব্যবস্থায় ‘বহিরাগত উপদেষ্টা ও প্রশাসক’ নিয়োগ দেওয়া হয়েছে—এমন অভিযোগ তুলে কড়া সমালোচনা করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়রপ্রার্থী ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার (৭ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “ঢাকার নগরবাসীকে আজ গায়ের জোরে শাসন করা হচ্ছে।”

ইশরাকের অভিযোগ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে বহিরাগত উপদেষ্টা ও প্রশাসক বসিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে লঙ্ঘন করা হচ্ছে। তিনি ঢাকাবাসী ও ভোটারদের প্রতি আহ্বান জানান, এ ব্যবস্থার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়ানোর জন্য।

তিনি লিখেছেন, “বর্তমান সময়ের অন্যতম বিতর্কিত ও দুর্নীতিগ্রস্ত এলজিআরডি মন্ত্রণালয়ের প্রয়োজনীয় সংস্কার না করা পর্যন্ত এদের কালো থাবা থেকে দুই ঢাকা সিটি কর্পোরেশনকে মুক্ত করতে হবে।”

ইশরাক আরও অভিযোগ করেন, রাজধানীতে ওয়ার্ডভিত্তিক ভোট ডাকাতির ‘সেটআপ’ চলছে। তিনি বলেন, “জনরোষে পড়ে নিজ জেলায় যাওয়ার সুযোগ নেই বলে ঢাকার একটি আসনে শেখ হাসিনার মতো ভোট ডাকাতির পরিকল্পনা করা হচ্ছে। সে জন্যই নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

পোস্টটি কার উদ্দেশে? প্রশ্নে মুখর নেটিজেনরা

ঢাকা সিটি কর্পোরেশনে ‘বহিরাগত উপদেষ্টা ও প্রশাসক’ নিয়োগের অভিযোগ, কঠোর সমালোচনায় ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

আপডেট সময় ০৯:৩৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫