ঢাকা , রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
আজ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হন্ডুরাসকে ২-০ গোলে হারালো বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা সীমান্ত হত্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের নোয়াখালীতে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ ও ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ চার পরিবর্তন নিয়ে রাতে মাঠে নামছে ব্রাজিল মেহেরপুর তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা বিজিবি-গ্রামবাসীর প্রতিরোধে ব্যর্থ বিএসএফ, সীমান্তে সতর্ক অবস্থান এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২ মেহেরপুর প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন সভাপতি ফারুক সম্পাদক মুক্ত রক্তাক্ত ছবি শেয়ার করে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপি তিন মাসেই আ.লীগের অবস্থানে পৌঁছে গেছে: আসিফ মাহমুদ

ডিসেম্বরে নির্বাচন হলে জাতির জন্য ভালো” — মির্জা ফখরুল

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ১১:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে

ডিসেম্বরে নির্বাচন করা সম্ভব এবং সেটিই জাতির জন্য সবচেয়ে উপযুক্ত সময় হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “ডিসেম্বরে নির্বাচন হলে তা জাতির জন্য ভালো হবে।”

শনিবার (৭ জুন) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানাতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, “আমাদের বরাবরের দাবি ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হোক। জনগণের প্রত্যাশাও ছিল তাই। কিন্তু সে প্রত্যাশা পূরণ হয়নি। বর্তমানে যে সময় নির্বাচন নির্ধারণ করা হয়েছে, তা সঠিক নয়।”

তিনি আরও বলেন, “রোজা, আবহাওয়া এবং পাবলিক পরীক্ষার কারণে এপ্রিল মাস নির্বাচনের জন্য অনুপযুক্ত। এসব বিবেচনা না করেই রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। এতে মনে হচ্ছে, পরিকল্পনার ঘাটতি ছিল।”

এদিন বিএনপির নেতারা মাজার জিয়ারতের পর দোয়া ও মোনাজাতে অংশ নেন এবং জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ-সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

আজ শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা

ডিসেম্বরে নির্বাচন হলে জাতির জন্য ভালো” — মির্জা ফখরুল

আপডেট সময় ১১:১৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫