ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর রুটে ১১ দলীয় ঐক্যের লংমার্চ পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্থানীয় নির্বাচনে পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট সরকারি চাকরির নিয়োগবিধি পরিবর্তন, নতুন বৈষম্যের শঙ্কায় নাহিদ ইসলাম লিফটে ‘ভাই’ না বলে ‘ব্রো’ বলা নিয়ে কথা-কাটাকাটি, পরে তুমুল মারামারি দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের ইলিশ চায় ভারত ইরান যুদ্ধ না থামলে জ্বালানি সংকট সমাধান সম্ভব নয়: রিজভী নাসীরুদ্দীন পাটওয়ারীকে নোংরা ভাষায় জবাব দেওয়া ঠিক হয়নি: রাশেদ খাঁন

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশু কাটতে গিয়ে শতাধিক ব্যক্তি আহত

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৭:৫১:১০ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫
  • ৭০৬ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল আযহার দিনে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় অসাবধানতার কারণে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। শনিবার সকাল থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এই আহতদের চিকিৎসা দেওয়া হয়।

আহতদের বেশিরভাগই জেলা সদরসহ আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, অধিকাংশ আহতই ধারালো ছুরি, দা কিংবা চাপাতি ব্যবহারে অদক্ষ ছিলেন। ফলে হাত, পা ও শরীরের বিভিন্ন অংশে কেটে যাওয়ার মতো দুর্ঘটনা ঘটেছে। তবে আশার কথা, কারো অবস্থাই গুরুতর নয়।

আহতদের মধ্যে রয়েছেন ফুলবাড়িয়া এলাকার পাবেল মিয়া (২৭), ঘাটুরার সেলিম (৪৫), চাঁনপুরের আরস মিয়া (২৬), জহিরুল হক (৫০), মো. মিলন (২৩), আজিজুল (২১), শাকিব (২৮), জীবন (৪০), সুমন (২৬), রামরাইলের আলামিন (২৩), আক্কাস (৪৫), উবায়দুল (৩৩), ইউবিন (২২), রহমত আলী (৫৫), সুলতানপুরের আবু সুফিয়ান (১৫), সাদেক (১৮) সহ অনেকেই।

আহত আবু সুফিয়ান জানান, “পায়ের নিচে রাখা মাংস কাটছিলাম, অসাবধানতাবশত ছুরির কোপ সরাসরি পায়ে পড়ে যায়। পরে হাসপাতালে এসে সেলাই করাতে হয়।” অন্যদিকে, চাঁনপুরের রিকশাচালক আরস মিয়া বলেন, “মাংস কাটার সময় হঠাৎ হাত ফসকে ছুরি লেগে যায়। এতে হাতে তিনটি সেলাই দিতে হয়েছে।”

ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. শুভ্র রায় বলেন, “ঈদের সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় ১০০ জন রোগী এসেছেন। প্রায় সবাই কোরবানির পশু কাটতে গিয়ে আহত হয়েছেন। তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কারো অবস্থা গুরুতর নয়।”

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

জুলাই যোদ্ধাদের নিয়ে আবারও রাজপথে নামতে হতে পারে: সারজিস

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির পশু কাটতে গিয়ে শতাধিক ব্যক্তি আহত

আপডেট সময় ০৭:৫১:১০ অপরাহ্ন, শনিবার, ৭ জুন ২০২৫