ঢাকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পড়েন ভাষা আন্দোলনের সাক্ষী আব্বাস জামায়াতের উত্থান দেশকে ধর্মযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে: নুরুল হক নূর ‘তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দাও’ খুঁটিতে বাঁধা সেই বাবার পাশে প্রশাসন, মেয়ে তুবার পড়াশোনার দায়িত্ব নিলেন ইউএনও কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির প্রার্থী জিয়ার সৈনিক না হলে পরীক্ষায় বসতে দিয়েন না: রাকসু জিএস আম্মার দিল্লির সড়কে তরুণকে চড় মন্ত্রীর, পাল্টা হাত তুললো তরুণও চকলেট দেয়ার কথা বলে অফিসের সব কর্মীকে আইফোন উপহার দিলেন নারী বস সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

রাজধানীতে দিনদুপুরে ব্যবসায়ীকে গু’লি করে ছিন/তাই

  • ডেস্ক রিপোর্ট
  • আপডেট সময় ০৬:৩৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৩৬২ বার পড়া হয়েছে

রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা মতিঝিলে দিনদুপুরে দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। জনতা ব্যাংকের সামনে এক ব্যবসায়ীকে গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।

রোববার বিকেল তিনটার দিকে শাপলা চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যবসায়ীর নাম মোহাম্মদ লোকমান। তিনি মানি এক্সচেঞ্জ ব্যবসার সঙ্গে জড়িত। আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লোকমানের হাতে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে দুই ব্যক্তি। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে তাকে গুলি করা হয়। হঠাৎ গুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং আশপাশের লোকজন নিরাপদ আশ্রয়ের জন্য ছুটতে শুরু করেন।

পরে গুলিবিদ্ধ অবস্থায় লোকমানের কাছ থেকে ব্যাগটি নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ছিনতাইকারীরা। তবে ওই ব্যাগে কত টাকা ছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশের প্রাথমিক ধারণা, পরিকল্পিতভাবেই ব্যবসায়ী লোকমানকে অনুসরণ করছিল একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। জনতা ব্যাংকের সামনে পৌঁছানোর পর মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তার পথরোধ করে এবং সুযোগ বুঝে হামলা চালায়।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ জানিয়েছেন, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হচ্ছে।

এদিকে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় দিনের আলোয় এমন গুলি ও ছিনতাইয়ের ঘটনায় ব্যবসায়ী মহলে উদ্বেগ তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, সিসিটিভির সূত্র ধরে কত দ্রুত জড়িতদের আইনের আওতায় আনতে পারে আইনশৃঙ্খলা বাহিনী।

ট্যাগস

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

সালমান এক সময় আমার বাসায় বাসন ধুয়ে দিতেও আসতে রাজি থাকত: মেঘনা আলম

রাজধানীতে দিনদুপুরে ব্যবসায়ীকে গু’লি করে ছিন/তাই

আপডেট সময় ০৬:৩৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬